শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক বেহাল দশা : দুর্ভোগ চরমে
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক বেহাল দশা : দুর্ভোগ চরমে
মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক বেহাল দশা : দুর্ভোগ চরমে

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৭.১৩মি.) সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কয়েকটি অংশে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীসাধারণসহ এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে তৈরী করছে নানা প্রতিবন্ধকতার।বিঘ্নতার সৃষ্টি করছে যান চলাচলে। সময় বাড়িয়েছে যাতায়াতের। এতে করে জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে চলাচলকারী গাড়ীচালক, যাত্রী, রোগী ও শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি পথচারীদেরও প্রতিনিয়ত পোহাতে হচ্ছে দুর্ভোগ। গর্তে পড়ে গাড়ীর যন্ত্রাংশ নষ্টের ফলে বাড়তি টাকা গুনতে হচ্ছে গাড়ী মালিকদের।

সরজমিন বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক ঘুরে দেখা গেছে, এ সড়কের বাউসী কালভার্ট যাওয়ার পূর্বের অংশ ও মিয়ারবাজার প্রবেশমুখ অংশে পিচঢালা উঠে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। অল্প বৃষ্টিতেই এসব গর্ত পরিণত হয় ডোবায়। ফলে, জনগুরুত্ব এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীসাধারণ থেকে শুরু রোগী, শিক্ষার্থীসহ পথচারীরা। গর্তে পড়ে নষ্ট হচ্ছে গাড়ীর যন্ত্রাংশ। ঘটছে ছোটবড় দুর্ঘটনাও। দীর্ঘদিন ধরে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের এই দুটি গুরুত্বপূর্ণ অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়লেও সড়ক সংস্কারে অনেকটাই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার ফলে, জনমনে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। পাশাপাশি এ সড়কের হরিকলস মোড় অংশেও পিচঢালা উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের।

এ সড়কের অটোচালক শাহিন মিয়া বলেন, বিশ্বনাথ সদর থেকে মিয়ারবাজার পর্যন্ত যাত্রী নিয়ে যেতে রীতিমত ভয় হয়। ভাঙ্গাচোরা ও বিশাল গর্তে পড়ে ঝাকুনীর ফলে গাড়ীর যেমন ক্ষতি হয়, তেমনি ক্ষতি হয় নিজের শরীরেরও। একই কথা বললেন এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াতকারী কয়েকজন যাত্রীও।

মিয়ারবাজারের ব্যবসায়ী কামাল আহমদ জানান, সড়কটির বেহাল দশার ফলে, বিশেষ করে বাজারের প্রবেশমুখের অংশে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়ে যাওয়ায় বাজারে এখন আর তেমন একটা ক্রেতা সমাগম হয় না। যার ফলে, ব্যবসাবাণিজ্যও আগের মত জমে না।

এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির বলেন, জনদুর্ভোগ লাঘবে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বাউসী কালভার্ট যাওয়ার পূর্বের অংশ, মিয়ারবাজার প্রবেশমুখ অংশ ও হরিকলস মোড় পিচঢালা উঠে গিয়ে সৃষ্টি হওয়া ছোটবড় গর্তগুলো ভরাট করে সড়কটির অতিদ্রুত সংস্কার করা জরুরী। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেবেন।

উপজেলা প্রকৌশলী মুক্তিযোদ্ধা এমকে আনোয়ার হোসেন বলেন, আমি সরজমিন সড়কটির অবস্থা দেখেছি। চলতি মাসেই সড়কের ৩টি অংশ সংস্কারের টেন্ডার হবে। টেন্ডারের মাধ্যমেই সড়ক সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন হবে। নতুন স্কীমের মাধ্যমে আগামী বছর পুরো রাস্তা পিচঢালা করা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ :  জনদুর্ভোগ মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি

আর্কাইভ