শিরোনাম:
●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে গাছের সাথে বেঁধে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে গাছের সাথে বেঁধে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা
বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গফরগাঁওয়ে গাছের সাথে বেঁধে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা

---ময়মনসিংহ অফিস ::(১৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৭মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ে চোর সন্দেহে রিয়াজ (১৪) নামে এক স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রিয়াজ ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং উথুরী গ্রামের সৌদি প্রবাসী সাইদুর রহমান শাহীনের ছেলে।

বৃহস্পতিবার ৩০ আগষ্ট সকালে উপজেলার উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজের দাদী খোদেজা খাতুন (৭২) বিলাপ করতে করতে বলেন, শক্রতাবশত আমার নাতীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার ভাই কামরুল এবং প্রতিবেশি রশিদসহ কয়েকজন সহযোগী মিলে রিয়াজকে বাজারের পাশের একটি গাছের সাথে বেঁধে বেধড়ক পেটায়। কিশোর ইয়াজ চিৎকার করে জান ভিক্ষা চাইলেও পাষন্ডের দল পিটিয়ে রিয়াজের মৃত্যু নিশ্চিত করে সকাল সাড়ে ৭টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এর পর থেকে আশরাফুলসহ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী দোকান ঘর বন্ধ করে পলাতক রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারের আশরাফুলের মনিহারী দোকানের ‘তালা ভাঙার চেষ্টার অপরাধে’ স্কুল ছাত্র রিয়াজকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার ভাই কামরুল এবং প্রতিবেশি রশিদসহ। পরে বাজারের পাশের একটি গাছের সাথে বেঁধে বেধড়ক পেটায়।

গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, রিয়াজের বিরুদ্ধে চুরি করার অনেক অভিযোগ আছে। চুরির মামলায় সম্প্রতি সে হাজতবাস করেছে।

গফরগাঁও থানার ফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)