বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গুনীজন » গুণীজন সম্মাননায় ভূষিত হলেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান
গুণীজন সম্মাননায় ভূষিত হলেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৬মি.) চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি ও পাঠক প্রিয় সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান অনলাইন সাংবাদিকদের সামাজিক স্বীকৃতি আদায় সংশ্লিষ্ট আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখায় তাকে গুনীজন সম্মাননা প্রদান করে প্রাইমারী চিকিৎসক সোসাইটি।
গতকাল ২৯ আগষ্ট বুধবার চট্টগ্রাম নগরীর লাভ লেইন মোড় সংলগ্ন মেট্রোপোল কমিউনিটি সেন্টারে আয়োজিত সায়েন্টিফিক সেমিনার ও গুনীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রাইমারী চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক মাহাবুবুল আলমের উদ্বোধনী বক্তব্যে সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ম্যাডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও বাংলাদেশ ম্যাডিকেল অ্যাসোসিয়েশন - বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম।
জানা গেছে- মুকতাদের আজাদ খান নেশার বশে সাংবাদিকতায় প্রবেশ করেন ২০০৩ খ্রিস্টাব্দে। ওই সময়ে তিনি সন্দ্বীপে একটি কলেজে অধ্যাপনার পাশাপাশি দৈনিক আজাদী, আমার দেশ, এনটিভি ও দি গার্ডিয়ানে সন্দ্বীপ প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
দৈনিক আজাদীতে কাজ করেন প্রায় ১২ বছর। সন্দ্বীপ অঞ্চলে পাঠকপ্রিয় সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ তাঁর সম্পাদনায় পাঠকের হাতে আসে ২০১৩ খ্রিষ্টাব্দে।
সন্দ্বীপে প্রিন্ট-অনলাইন সাংবাদিকতা নবজাগরণে তাঁর ভূমিকা অনবদ্য। তিনি সন্দ্বীপে শিক্ষার গুনগত মানোন্নয়নে যেমন কাজ করছেন তেমনি আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনেও রেখেছেন ভূমিকা। তিনি বেসরকারি শিক্ষকদের জাতীয় সংগঠন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম জেলার নির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক। এখন তিনি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৪ খ্রিষ্টাব্দ থেকে তিনি অনলাইন আন্দোলনে সামনে থেকে কাজ করছেন। তিনি একাধিক অনলাইন নিউজ পোর্টালে সম্পাদক/ প্রধান সম্পাদক/ নির্বাহী সম্পাদক হিসেবে যুক্ত আছেন। মুকতাদের আজাদ খান চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের অন্যতম উদ্যোক্তাও বটে।
গুণীজন সম্মাননায় ভূষিত অধ্যক্ষ মুকতাদের আজাদ খান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন- অনলাইন সাংবাদিকদের সামাজিক স্বীকৃতি আদায় আন্দোলনে আমি ২০১৪ খ্রিস্টাব্দে যুক্ত হয়েছি। নানান বাধা-বিপত্তি হুমকির দুমকির পরও এই আন্দোলনে আছি। যতক্ষন না পর্যন্ত আবেদিত অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধিত হবে ততক্ষণ পর্যন্ত চলমান এই আন্দোলনে থাকব ইনশাল্লাহ।
তিনি অন্য এক প্রসঙ্গে বলেন- প্রকৃতপক্ষে গুনীজন সম্মাননা পাওয়ার সময় আমার এখনো হয়নি। কারণ, আমি কাজ শুরু করলাম মাত্র। তারপরও আমাকে এই বিরল সম্মানে ভূষিত করায় প্রাইমারী চিকিৎসক সোসাইটির সংশ্লিষ্টদেরকে আন্তরিক ধন্যবাদ।





সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী