শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » কালোবাজারিদের হাতে ট্রেনের টিকেট
প্রথম পাতা » নওগাঁ » কালোবাজারিদের হাতে ট্রেনের টিকেট
রবিবার ● ২ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালোবাজারিদের হাতে ট্রেনের টিকেট

--- আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::  (১৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৪মি.) বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকেট যেন সোনার হরিণে পরিণত হয়েছে। কাউন্টারে গেলেই সাফ জবাব আসন নেই। অথচ দ্বিগুণ মূল্যে বাইরের চা স্টল, ফলের দোকান ও বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে টিকেট। এতে করে যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।
জানা যায়, ঢাকাগামী একমাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতি রয়েছে এ স্টেশনে। এমনিতেই স্টেশনটি থেকে প্রতিদিন রাজশাহীর বাগমারা, নওগাঁর রানীনগরের কিছু অংশ ও নাটোরের সিংড়া উপজেলাসহ আত্রাইয়ের বিপুলসংখ্যক যাত্রী নীলসাগর ট্রেনে ঢাকায় যাতায়াত করে থাকেন। ঈদ মৌসুমে যাত্রীদের এ ভিড় আরো প্রকট আকার ধারণ করে।
জানা যায়, আহসানগঞ্জ স্টেশন থেকে ঢাকার জন্য ৫২টি আসন বরাদ্দ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তারপরও এ আসনগুলো কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে চলে যায় সিন্ডিকেটের হাতে। ফলে নির্ধারিত সময়ে লাইনে দাঁড়িয়ে টিকেট পান না সাধারণ যাত্রীরা।

ভুক্তভোগীদের অভিযোগ- আত্রাই থেকে নীলসাগর ট্রেনের ভাড়া ৩৪০ টাকা। নির্ধারিত ভাড়ায় টিকেট নেয়ার জন্য নির্দিষ্ট সময়ে লাইনে দাঁড়িয়ে তারা টিকেট পান না। অথচ পরক্ষণেই টিকেট পাওয়া যায় চা স্টলসহ বিভিন্ন জায়গায়। যেগুলো ৫শ থেকে ৬শ টাকায় কিনতে হয়। একশ্রেণির অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশে কালোবাজারিরা টিকেট নিয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা।

ট্রেনযাত্রী রফিকুল ইসলাম বলেন, অক্টোবরের ৩ তারিখের টিকেট নেয়ার জন্য ওপেনিং তারিখে সকালে লাইনে দাঁড়ানোর পরও চাহিদা অনুযায়ী টিকেট পাইনি। অথচ ওই তারিখের টিকেট দেদার বাইরে বিক্রি হচ্ছে। কালোবাজার চক্রের কবল থেকে টিকেট উদ্ধার করতে না পারলে একদিকে যাত্রী হয়রানি বাড়বে, অন্যদিকে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষেরও সৃষ্টি হতে পারে। এদিকে টিকেট নিয়ে প্রতিনিয়ত স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি লেগেই আছে।
এ ব্যাপারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, যারা বাইরে টিকেট বিক্রি করেন তারা যাত্রীবেশে কাউন্টার থেকে টিকেট কেটে নিয়ে যান। আর যতক্ষণ আমাদের কম্পিউটারে টিকেট শো করবে ততক্ষণ আমরা যাত্রীদের তা দিতে বাধ্য। যাত্রীবেশে কেউ যদি টিকেট কিনে নিয়ে ব্যবসা করেন এটা রোধ করা মুশকিল।

সচেতন মহল মনে করেন, স্থানীয় প্রশাসন মাঝেমধ্যে কাউন্টারের কম্পিউটার ও কালোবাজারিদের নির্ধারিত স্থানে অভিযান চালালে সিন্ডিকেট থাকবে না। এর সুফল ভোগ করতে পারবেন এলাকার বিপুলসংখ্যক ট্রেনযাত্রী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)