শনিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা : প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা : প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
চট্টগ্রাম প্রতিনিধি :: (২৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৩মি.) প্রেমে সাড়া না দেয়ায় চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে রিমা নামের এক স্কুলছাত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছে মোঃ মাসুদ (২৬) নামের এক যুবক। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অাজ শনিবার ৮ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বেলতল রেললাইনের পাশ থেকে স্কুলছাত্রী রিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিমা আকতার হাইদগাৎ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও হাইদগাৎ মহাজন পাড়ার মঞ্জুরুল আলমের মেয়ে।
স্থানীয়রা জানান, মাসুদ নামে ওই যুবক স্কুলছাত্রী রিমাকে প্রেম নিবেদন করে সাড়া না পেয়ে ছুরিকাঘাতে হত্যার পর নিজের শরীরে ছুরি চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। স্থানীয়রা বিকেল তিনটার দিকে নিহত রিমার ওপর রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, পটিয়া থেকে রক্তাক্ত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।





রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন