শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজশাহী » সহপাঠীর শোকসভায় অঝোরে কাঁদলেন অর্ণা জামান
প্রথম পাতা » রাজশাহী » সহপাঠীর শোকসভায় অঝোরে কাঁদলেন অর্ণা জামান
সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সহপাঠীর শোকসভায় অঝোরে কাঁদলেন অর্ণা জামান

---রাজশাহী প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বারিন্দ মেডিকেল কলেজের শেষ বর্ষের (প্রথম ব্যাচে) মেধাবী ছাত্রী রিফাত জাহান ইভার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। রবিবার দুপুরে বারিন্দ মেডিকেল কলেজে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার সহপাঠী ছিলেন মরহুমা রিফাত জাহান ইভা। শোক সভায় সহপাঠীকে স্মরণ করে অঝরে কাঁদলেন অর্ণা জামান। অর্ণা জামান এমবিবিএস চলাকালীন সময়ে সব সময় একসাথে আইটেম, ভাইভা, প্রফ দিতেন ইভার সাথে। এজন্যই তার অনেক কাছের সহপাঠি ছিল রিফাত জাহান ইভা।

গত ২১ আগষ্ট ঈদের আগের দিন রাজশাহী থেকে নওগাঁ যাবার সময় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন রিফাত জাহান ইভা। একই সাথে ওই দূর্ঘটনায় নিহত হোন ইভার মা ও স্বামী।

শোক সভায় অর্ণা জামান বলেন, আমরা যারা ডাক্তারী পড়তে আসি অনেক স্বপ্ন নিয়ে আসি। আমরা এমবিবিএস পড়তে এসেছি এবং এর পেছনে থাকে এক মহৎ উদ্দেশ্য। তা হল মানব সেবা। আমাদের মত ইভার ও এমন স্বপ্ন ছিল যে সে ডাক্তার হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত করবে। কিন্তু অকালে ঝড়ে পড়েছে সেই প্রাণ। আমরা দোয়া করি এমন ভাবে যেন কাউকে চলে যেতে না হয়।

ইভার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পরেন অর্ণা জামান। এ সময় পুরো শোকসভা শোকাবহ হয়ে উঠে। বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরাও অর্ণা জামানের সঙ্গে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

অর্ণা জামান আরো বলেন, আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে সকলে সচেতন হই। ট্রাফিক আইন মেনে চলি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইক বা গাড়ি চালায়। আমরা যেন রাস্তায় বেপরোয়া ভাবে তা না চালায় এবং আমাদের চার পাশের মানুষকে সড়কে চলাচল সম্পর্কে সচেতন করি।

এসময় ডাঃ অর্ণা জামান বারিন্দ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ইভার নামে একটি গ্যালারি বা হোস্টেলের নামকরণের দাবি জানান। যেন ইভা সারা জীবন এই ভাবে বেচে থাকতে পারে সকলের মাঝে। এসময় বারিন্দ মেডিকেল কলেজের এমডি ইভার নামে একটি ছাত্রী হোস্টেল করা হবে বলেও আশ্বাস দেন।

শোক সভায় অন্যদের মধ্যে বারিন্দ মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ বি কে দাম ও বারিন্দ মেডিকেল কলেজের এমডি শামসুদ্দিন উপস্থিত ছিলেন। শোক সভা শেষে বারিন্দ মেডিকেল কলেজ চত্ত্বরে ইভার স্বরণে বৃক্ষরোপন করা হয়।





আর্কাইভ