শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিএনপির মানববন্ধনে লাঠিচার্জ, হান্নান শাহের ছেলেসহ আটক-৯
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিএনপির মানববন্ধনে লাঠিচার্জ, হান্নান শাহের ছেলেসহ আটক-৯
সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিএনপির মানববন্ধনে লাঠিচার্জ, হান্নান শাহের ছেলেসহ আটক-৯

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) গাজীপুরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী আনোয়ারা বেগমসহ অন্তত দশজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়াত বিএনপির কেন্দ্রীয় নেতা আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নানসহ নয়জনকে আটক করেছে।

আজ ১০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের বিএনপি কর্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শিল্পপতি মোঃ সোহরাব উদ্দিন বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। মানববন্ধনের শেষ মুহূর্তে হঠাৎ করে পুলিশ ফাঁকা গুলি করে মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীদের অতর্কিত লাঠিপেটা শুরু করে। মুহূর্তেই নেতা-কর্মীরা দিগি¦দিক ছোটাছুটি করতে থাকে। এ সময় নগরবাসী ও পথচারীদের মধ্যে অতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের লাঠিপেটায় জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী আনোয়ারা বেগমসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি প্রার্থী ও প্রয়াত ব্রিগেঃ আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান ও গাজীপুর সিটি কাউন্সিলর বিএনপি নেতা হান্নান মিয়া হান্নুসহ ১০/১২ নেতা-কর্মীকে ধরে নিয়ে যায়।’

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সমাবেশ, যানবাহন চলাচলে বিঘœ ঘটানো, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের কাজে বাধা প্রদান করলে টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে শাহ রিয়াজুল হান্নান ও সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ নয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, ওই ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে শাহ রিয়াজুল হান্নান ও সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ বাকিদের ভিডিও ফুটেজ দেখে যাচাই-বাছই করে কোর্টে চালান করা হবে।





গাজিপুর এর আরও খবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ