শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি  :: (১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ ১৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিএমপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্বেধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। গাজীপুরের পুলিশ লাইনস্ মাঠে আয়োজিত অনুষ্ঠান থেকে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ও লিপি আক্তার নামের একজন পোশাক কর্মী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নত করতে হলে দেশের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এসময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা প্রতিরোধ, মাদক নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পুলিশের সফলতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ওয়াই এম বেলালুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের অন্যতম শিল্প নগরী গাজীপুরের জনগণের জান-মালের সার্বিক নিরাপত্তাসহ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, মাদকমুক্ত গাজীপুর গঠন এবং জাতির পিতার সোনারবাংলা গঠনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য আজ অঙ্গীকারবদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বের হয় একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি। র‌্যালিটি পুলিশ লাইনস্ থেকে বের হয়ে ঢাকা-গাজীপুর সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের পাল্লী বিদ্যুতের পশ্চিমে নলজানি এলাকাস্থ জিএমপির প্রধান কার্যালয়টিতে করা হয়েছে আলোকসজ্জা। এছাড়া গাজীপুর চান্দনা চৌরাস্তা জাগ্রত চৌরঙ্গী মোড় ও সড়ক দীপগুলো ডিজিটাল ব্যানার দিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি’র ছবি এবং পুলিশের নানা সেবার কথা উল্লেখ করা হয়েছে। জিএমপি’র প্রধান কার্যালয়টি আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় পুলিশ লাইনস্ মাঠে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানিয়েছেন, সিটি কর্পোরেশনের আটটি থানা এলাকা এবং ১ হাজার ১৫২ জনের লোকবল নিয়ে যাত্রা শুরু করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। থানাগুলো হলো- সদর থানা, বাসন থানা, কোনাবাড়ি থানা, কাশিপুর থানা, গাছা থানা, পূবাইল থানা, টঙ্গী পূর্ব থানা এবং টঙ্গী পশ্চিম থানা।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)