শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ক্লিন সিটি গড়তে উচ্ছেদ অভিযান শুরু
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ক্লিন সিটি গড়তে উচ্ছেদ অভিযান শুরু
বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ক্লিন সিটি গড়তে উচ্ছেদ অভিযান শুরু

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৮মি.) গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার অংশ হিসেবে মহাসড়কের দু’পাশে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর বুধবার সকালে চান্দনা চৌরাস্তায় প্রথম পদক্ষেপ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও গাজীপুর মেট্রোপলিন পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অংশগ্রহণে এ অভিযান চালানো হয়।

এর আগে মহাসড়ক থেকে দোকানপাট সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়। ব্যবসায়ীরা যাতে বৈধভাবে ব্যবসা করতে পারেন সেজন্য বিনা জামানতে সিটির পক্ষ থেকে আলাদা মার্কেটের ব্যবস্থা করার ঘোষণা করেন মেয়র জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি বলেন, গাজীপুরকে গ্রিন এবং ক্লিন সিটি গড়ার জন্য মহাসড়কে কোনোভাবেই ময়লা আবর্জনা রাখা যাবে না, যানজট করা যাবে না। এজন্য অবৈধভাবে ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। এসব ব্যবসায়ীরা যেন বৈধভাবে ব্যবসা করতে পারেন সেজন্য বিনা জামানতে সিটির পক্ষ থেকে আলাদা মার্কেটের ব্যবস্থা করা হবে।

নবনিযুক্ত জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, গাজীপুরে অনেকগুলো সমস্যার মধ্যে যানজট একটি অন্যতম সমস্যা। যানজট আমাদের জন্য এক বড় অভিশাপ। এজন্য এই মুহূর্তে আমাদের কিছু করণীয় আছে। অবৈধ ফুটপাত দখল ও রাস্তা দখল, যত্রতত্র গাড়ি পার্কিং করাসহ বেশকিছু সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি।

উচ্ছেদের খবর পেয়ে অভিযানের আগেভাগেই অনেক দোকানদাররা নিজ উদ্যোগে তাদের দোকানপাট সরিয়ে নেন। এলাকাবাসী সিটির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে যানজট নিরসনে অভিযান চলমান রাখার দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)