বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ
বাগেরহাটে মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ
বাগেরহাট অফিস :: (৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪০মি.) শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো উৎসাহিত করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আজ বুধবার বিকেলে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
বিতরণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী আজমিন নাহার।
এডিপি’র অর্থায়নে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসা প্রনব কুমার বিশ্বাস,দৈবজ্ঞহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার ওয়াজেদ আলী। সভায় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি মহিলারা সমান তালে এগিয়ে যাচ্ছে। এগিয়ে নিচ্ছে দেশ। নারী বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের যথাযথ মূল্যায়ন করেছেন। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিনামূল্যে বই, উপবৃত্তি প্রদান করেছেন।
সভা শেষে উপজেলার ১৬ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন মেধাবী ছাত্রীকে বাই-সাইকেল বিতরণ করা হয়।##





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা