শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » বিদ্যুৎ গ্রাহকদের প্রি-পেইড কার্ডের ভোগান্তি লাঘব হচ্ছে অচিরেই
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » বিদ্যুৎ গ্রাহকদের প্রি-পেইড কার্ডের ভোগান্তি লাঘব হচ্ছে অচিরেই
বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুৎ গ্রাহকদের প্রি-পেইড কার্ডের ভোগান্তি লাঘব হচ্ছে অচিরেই

--- সিলেট প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪০মি.) সিলেট নগরীতে বিদ্যুতের প্রি-পেইড গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেকদিন ধরেই। বিদ্যুতের কার্ড ক্রয়ের জন্য পর্যাপ্ত বিকল্পের অভাব, কার্ড কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা, চার্জ কর্তন নিয়ে বিভ্রান্তিসহ নানা কারণে দূর্ভোগে পোহাতে হচ্ছে প্রি-পেইড গ্রাহকদের।

সিলেটের গ্রাহকদের এই দুর্ভোগ অচিরেই অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আগামী অক্টোবর থেকে মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুতের কার্ড রিচার্জের উদ্যোগ নেয়া হয়েছে। এই সুবিধা চালু হলে গ্রাহকরা ঘরে বসেই নিজের বাসা-বাড়ি বা দোকানের বিদ্যুতের কার্ড প্রয়োজনমতো যখন খুশি রিচার্জ করে নিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী পারভেজ আহমদ বলেন, ‘গ্রাহকদের সুবিধার্থে আগামী অক্টোবর থেকে সিলেট নগরীতে প্রি-পেইড মিটারের কার্ড মোবাইলের মাধ্যমেও বিক্রয় করা হবে।’

তিনি বলেন, ‘সিলেট নগরীতে বর্তমানে প্রি-পেইড মিটারের গ্রাহক ৬০ হাজার। এ সকল গ্রাহকদের কথায় মাথায় রেখে উপশহরস্থ বিদ্যুতের কার্ড বিক্রয় কেন্দ্রের পাশাপাশি নগরজুড়ে ৮টি ব্যাংকেও প্রি-পেইড মিটারের কার্ড প্রদান করা হচ্ছে। এছাড়া আরও একটি ব্যাংক থেকে অচিরেই এই বিদ্যুতের কার্ড কেনা যাবে।’

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বিদ্যুতের অপচয় রোধে ২০০৫ সালে সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার সিস্টেম চালু হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর আওতাধিন গ্রাহকদের প্রি-পেইড মিটারের আওতায় নিয়ে আসা হয়। বর্তমানে সিলেটে প্রায় ৬০ হাজার গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় নিয়ে আসা হয়েছে।

বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে জানা যায়, এই বিতরণ অঞ্চলের আওতায় সিলেট নগরীতে ৭৫ হাজার গ্রাহক রয়েছেন। অক্টোবর মাসের মধ্যে এই অঞ্চলের শতভাগ গ্রাহককেই প্রি-পেইড মিটারের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

তবে প্রি পেইড মিটারের গ্রাহক সংখ্যা বাড়ালেও সিলেটে এসব মিটার রিচার্জের কার্ড বিক্রি হয় মাত্র কয়েকটি স্থানে। নগরীর ৯টি ব্যাংকের শাখা আর উপশহরের একটি ভেন্ডিং স্টেশনেই বিক্রি হয় রিচার্জ কার্ড। ফলে এসব স্থানে প্রতিদিন লেগে থাকে গ্রাহকদের দীর্ঘ লাইন।

এই দূর্ভোগ থেকে মুক্তি পেতে সম্প্রতি উপশহরের ভেন্ডিং স্টেশনের সামনে বিক্ষোভও করেন প্রি-পেইড গ্রাহকরা।
৯ সেপ্টেম্বরের সেই বিক্ষোভের পর কেবল ১৪ সেপ্টেম্বর ছাড়া গত ১০ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সরেজমিনে উপশহরস্থ বিদ্যুতের প্রি-পেইড মিটার কার্ড বিক্রয় কেন্দ্রে (ভেন্ডিং স্টেশন) গিয়ে দেখা যায়, কার্ড বিতরণের কাউন্টারগুলো অনেকটাই ফাঁকা। আগে যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা তা আর নেই।

রোববার ভেন্ডিং স্টেশনে গিয়ে দেখা যায়, যে চারটি কাউন্টারের সামনে আগে দীর্ঘ লাইন লেগে থাকতো, রোববার তার দুটির সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন গ্রাহক। আর আর দুটি ফাঁকা। একটি কাউন্টারের লাইনে ৭ জন আর আরেক কাউন্টারের লাইনে ৯ জন দাঁড়িয়ে ছিলেন।

ভেন্ডিং স্টেশনে কার্ড বিক্রয়ে নিয়োজিত বিদ্যুৎ বিভাগের এক কর্মী বলেন, গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় জুন মাস থেকে নগরীর ৪টি ব্যাংকে এবং আগস্ট মাস থেকে আরও ৪টি ব্যাংক, সর্বমোট ৮টি ব্যাংকে প্রি-পেইড মিটারের কার্ড বিক্রয় শুরু হয়। এতে করে জনদুর্ভোগ কিছুটা হলেও কমেছে।

কামাল উদ্দীন নামের এক ট্রাভেল ব্যবসায়ী জানান, ‘আমি আমার বাসা ও দোকানের জন্য কার্ড নিতে আসলাম। মনে করেছিলাম অন্যান্য মাসের মতো ভিড় হবে। কিন্তু এসে দেখি কোন ভিড় নেই। অনেক সহজেই কার্ড কিনলাম। আগস্ট মাস পর্যন্ত এই কার্ড ক্রয়ে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন মনে হচ্ছে এই অবস্থার কিছুটা নিরসন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার যেহেতু সবাইকে প্রি-পেইড মিটার দেওয়ার উদ্যোগ নিয়েছে তাই কার্ডবিক্রয় কেন্দ্রও বাড়াতে হবে। শুনেছি ৮টি ব্যাংকে না কি এখন কার্ড দেয়া হয়। এই ব্যাংকের সংখ্যা আরও বাড়াতে হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিল আহমদ বলেন, ‘আগে বিদ্যুতের কার্ড নিতে আসলে ৩-৪ ঘণ্টাও লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। অনেক জরুরী কাজ ফেলেও গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন আর তেমন সমস্যা নেই।’

মোবাইলে কার্ড রিচার্জের তথ্য জানিয়ে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী পারভেজ আহমদ আরও বলেন, এ ব্যাপারে মোবাইল অপারেটর গ্রামীনফোন ও রবির সাথে আমাদের চুক্তি হয়েছে। এই দুই অপারেটরের গ্রাহকরা অক্টোবর মাস থেকে ঘরে বসেই বিদ্যুতের প্রি-পেইড কার্ড কিনতে পারবেন। এটি বাস্তবায়িত হলে গ্রাহকদের আর বিতরণ কেন্দ্রে এসে বা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

তিনি আরও বলেন, ‘গ্রাহকদের মনে এতোদিন একটা ভুল ধারণা ছিল যে মাসের প্রথম দিকে কার্ড কিনলে কম টাকায় বেশি ইউনিট পাওয়া যাবে। এই ধারণা আসলে ভুল। এখন এটা লোকজন বুঝতে পেরেছে। মাসের যেকোন দিনই প্রথমবার যদি কেউ কার্ড কিনতে যান তাহলে তিনি একই সুবিধা পান।’

পারভেজ আহমদ বলেন, এখন মাসের প্রথম দিকে বা ৩-৪ দিন সরকারি ছুটির পর কিছুটা চাপ থাকলেও অক্টোবর মাসে মোবাইলের মাধ্যমে কার্ড বিক্রি শুরু হলে তাও থাকবে না। ইতিমধ্যে এই দুর্ভোগ অনেকখানি লাঘব হয়েছে।





বিদ্যুৎ -জ্বালানি এর আরও খবর

ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)