শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ২শত মেগাওয়াট ছাড়িয়েছে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ২শত মেগাওয়াট ছাড়িয়েছে
শনিবার ● ১২ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ২শত মেগাওয়াট ছাড়িয়েছে

ছবি : সংবাদ সংক্রান্ত কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই লেকে পানির পরিমান বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ২শ’ মেগাওয়াট ছাড়িয়েছে। গত রবিবার উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১শ’ ৩৫ মেগাওয়াট। শনিবার (১২ আগষ্ট) সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২শ’ ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে কেন্দ্রে। যা চলতি বছর কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন। কাপ্তাই লেকে পানির পরিমাণ যদি বাড়তে থাকে তবে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে। কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, সপ্তাহ ধরে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে। গত ২৪ ঘন্টায় কেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদন হয়েছে ২শ’ ১ মেগাওয়াট বিদ্যুৎ। গত সপ্তাহের তুলনায় উৎপাদন অনেক বেড়েছে। তিনি বলেন, গত দেড় মাস আগেও কাপ্তাই লেকে পানি সংকটে বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক মাত্র ২৫ মেগাওয়াটের বেশি উৎপাদন করা সম্ভব হতোনা। বিষয়টি আমাদের জন্য অনেক আনন্দের। এখন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পূর্ণ সক্ষমতায় চলছে। যদি লেকে পানি বাড়তে থাকে তবে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কেন্দ্রের ৫ টি ইইনিটে উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বছরের এসময় কাপ্তাই লেকে রুলকার্ভ অনুযায়ী পানি থাকার কথা ৯২ দশমিক ৭২ ফুট মীন সী লেভেল (এমএসএল)। কিন্তু শনিবার ১২ আগষ্ট সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই লেকে পানি আছে ১০১ দশমিক ৪৬ ফুট এমএসএল। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল বলে জানা গেছে। লেকে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)