শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে : তথ্যমন্ত্রী ইনু
প্রথম পাতা » গাইবান্ধা » বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে : তথ্যমন্ত্রী ইনু
শনিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে : তথ্যমন্ত্রী ইনু

---গাইবান্ধা প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫১মি.) তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর উন্নয়ন চলছে। ১৪ দলের শরিক হিসেবে আমি আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই। গাইবান্ধা-৩ আসনে ১৪ দলের প্রার্থী হবেন খাদেমুল ইসলাম খুদি। সংসদ থেকে অযোগ্য এমপিদের দূর করার দরকার আছে’।
সাদুল্যাপুরের মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে  গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) আয়োজিত গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনে ১৪ দলের সম্ভাব্য প্রার্থী এস.এম খাদেমুল ইসলাম খুদির পক্ষে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, খালেদা-বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে। খালেদা জিয়া পাকিস্তানের কন্যা, খালেদা জিয়া রাজাকারের মা, জঙ্গি-আগুন সন্ত্রাসীদের মা। আর শেখ হাসিনা বাংলাদেশের কন্যা, আপনাদের কন্যা। আমরা দানবের সরকার চাই না, আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের মানবিক সরকার।
জাসদ সভাপতি আরও বলেন, যুক্তফ্রন্ট-ঐক্যজোটের দাবির একটাও জনগণের দাবি নয়। তিনি বলেন, ড. কামাল হোসেনরা রাজনীতিতে বিএনপিকে পুনর্বাসনের ঠিকাদারী নিয়েছেন। তারা যদি এই ঠিকাদারী বন্ধ না করেন, তাহলে জামায়াত-বিএনপির যে পরিণতি হয়েছে,তাদেরও সেই পরিণতি ভোগ করতে হবে।
হাসানুল হক ইনু বলেন, গত ১০ বছর ধরে বিএনপি-জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সরকার উৎখাতের চক্রান্ত করেছে। তারা এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে, যাতে একটি অস্বাভাবিক সরকার ক্ষমতায় আসে। তিনি বলেন, এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আওয়ামী লীগের সাথে, ১৪ দলের সাথে জাসদ আছে।
সাদুল্যাপুর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জন রায়ের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন রাঙা, ওবায়দুর রহমান চুন্নু, এমপি প্রার্থী খাদেমুল ইসলাম খুদি, জেলা জাসদ সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, কেন্দ্রীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব ও  জেলা যুবজোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ প্রমুখ।
জনসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু গাইবান্ধা-৩ আসনের প্রার্থী হিসেবে খাদেমুল ইসলাম খুদিকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)