শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চাকরির পেছনে না ছুটে একজন উদ্যোক্তা হতে হবে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » চাকরির পেছনে না ছুটে একজন উদ্যোক্তা হতে হবে : চুয়েট ভিসি
রবিবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাকরির পেছনে না ছুটে একজন উদ্যোক্তা হতে হবে : চুয়েট ভিসি

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বর্ণাঢ্য আয়োজনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও বরণ উৎসব ‘সিএসই ফেস্ট-২০১৮’ উদযাপিত হয়েছে। সিএসই বিভাগের ‘১৩তম ব্যাচের বিদায় এবং ‘১৭ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ২৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় সিএসই বিভাগের সামনে থেকে এক আনন্দ র‌্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এসময় শিক্ষার্থীরা ঢাকঢোল পিঠিয়ে এবং ভুভুজেলার বাজিয়ে শুভ্র রঙের টি-শার্ট সহযোগে নেচে-গেয়ে ক্যাম্পাস মাতিয়ে তোলে। র‌্যালিটি সিএসই বিভাগ হতে শুরু হয়ে ইএমই ভবন ও সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন হয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়।

এ উপলক্ষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসই ফেস্ট-২০১৮ এর কনভেনর ও সিএসই বিভাগের অধ্যাপক ড.প্রণব কুমার ধর। ‘১৪ ব্যাচের শিক্ষার্থী মায়িশা মালিহা ও ‘১৫ ব্যাচের রাফিউর রহমান রিয়াদের সঞ্চলনায় এতে আরো বক্তব্য রাখেন সিএসই ফেস্টের কো-কনভেনর ও ‘১৪ ব্যাচের শিক্ষার্থী মোঃ রিদওয়ান তাওহীদ, বিদায়ী ‘১৩ ব্যাচের পক্ষে মোঃ কাজী হাসান সাকিব, মোঃ আতিকুর রহমান রিজভী ও সাদিয়া তাসনীম, ‘১৪ ব্যাচের পক্ষে আয়েশা সিদ্দীকা, ‘১৫ ব্যাচের পক্ষে মোশারফ হোসেন, ‘১৬ ব্যাচের পক্ষে রাতুল ভৌমিক এবং ‘১৭ ব্যাচের পক্ষে ফারিহা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর নির্মিত হচ্ছে আমাদের চুয়েটে। আগামী মাস দুয়েকের মধ্যে সেটার দৃশ্যমান হতে যাচ্ছে। ইতোমধ্যেই ওয়াক-অর্ডার হয়ে গেছে। সরকার কর্তৃক প্রকল্প পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আইটি পার্ক স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এই ইনকিউবেটরের সবচেয়ে বড় সুফল ভোগকারী হবে কম্পিউটার প্রকৌশলীরা। দেশে চাকরির বাজার ক্রমশ সংকুচিত হয়ে আসছে। সেক্ষেত্রে চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীরা চাইলে ছাত্রজীবন থেকেই উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। এজন্য দরকার শুধু সৃজনশীল আইডিয়া এবং পরিশ্রমী মনোভাব। আর এই আইটি ইনকিউবেটর হবে শিক্ষার্থীদের জন্য অনেক বড় প্লাটফর্ম। তিনি আরো বলেন, চুয়েটে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার জন্য যাবতীয় ল্যাবরেটরি ও কারিগরি সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন সেসবের যথাযথ ব্যবহার করতে পারলেই শিক্ষার্থীরা গবেষণা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এগিয়ে যাবে। পরে বিদায়ী ‘১৩ ব্যাচ এবং নবাগত ‘১৭ ব্যাচের শিক্ষার্থীদের হাতে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সম্মাননা স্মারক তুলে দেন।

এরপর সিএসই ফেস্ট-২০১৮ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনারে রিসোর্স পারসন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক এবং চুয়েটের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ইকবাল হাসান সরকার। এর আগে সিএসই বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেস্টের মাধ্যমে গত ২১ সেপ্টেম্বর, ২০১৮ থেকে তিনদিনব্যাপী উৎসবের প্রথম পর্ব শুরু হয়। উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো- গেমিং কনটেস্ট, প্রজেক্ট শো, ক্যারিয়ার আড্ডা , সাংস্কৃতিক সন্ধ্যা প্রভৃতি।





চট্টগ্রাম এর আরও খবর

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)