শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে জলেদের ভয়ভীতি দেখিয়ে ইলিশ লুটের অভিযোগ বনরক্ষীদের বিরুদ্ধে
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে জলেদের ভয়ভীতি দেখিয়ে ইলিশ লুটের অভিযোগ বনরক্ষীদের বিরুদ্ধে
মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে জলেদের ভয়ভীতি দেখিয়ে ইলিশ লুটের অভিযোগ বনরক্ষীদের বিরুদ্ধে

---বাগেরহাট অফিস  :: (১০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) সুন্দরবনের কয়েকজন বনরক্ষীর বিরুদ্ধে জেলেদের ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ সহ দু’শতাধিক ইলিশ মাছ লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন সুপতি, কটকা, কেওড়াবুনিয়া, দুধমুখী, শ্যালারচর, হরিণটানা ও আড়াইবেকিসহ বন অভ্যন্তরের বিভিন্ন এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
জেলেদের বরাত দিয়ে বন সংলগ্ন শরণখোলা গ্রামের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী ও মহাজন ফেরদৌস হাসান এবং মাহবুব হাওলাদার জানান, রবিবার সন্ধ্যায় স্মার্ট পেট্রোলিং টহল দলের সদস্যরা শরণখোলা রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। ওই টহল দলের নেতৃত্ব দেন শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ। এ সময় সমুদ্র থেকে সংগৃহিত ইলিশ মাছ নিয়ে ফেরার পথে স্টেশন কর্মকর্তা ফারুক আহমেদের নেতৃত্বে স্মার্ট পেট্রোলিং টহল দলের সদস্যরা শরণখোলা গ্রামের জেলে মিজান মুন্সি (৩৭), সোনাতলা গ্রামের আসাদুল হাওলাদার (৪০), বকুলতলা গ্রামের মিলন হাওলাদার (৩৫), রাজাপুর গ্রামের আঃ রহিম (৩৮), সোনাতলা গ্রামের জাকির মল্লিক (৪২), সাদ্দাম (৩০), নান্টু (৪০), মামুন (৩৫) সহ ২০/২৫ টি ইলিশ আহরিত নৌকা ও ট্রলারের গতিরোধ করে। পরে জেলেদের ভয়ভীতি দেখিয়ে নৌকা ও ট্রলারে তল্লাশি চালিয়ে জোরপূর্বক বড় সাইজের ২ শতাধিক ইলিশ মাছ ও নগদ লক্ষাদিক টাকা লুটে নেয়।
মৎস্য ব্যবসায়ী মাহবুব হাওলাদার বলেন, বনরক্ষীরা বনদস্যূদের মত আচরণ করায় জেলেসহ স্থানীয় মহাজনরাও রীতিমত হতবাক হয়েছেন। স্টেশন কর্মকর্তা ফারুকের বিরুদ্ধে এর পূর্বেও জেলেদের জিম্মি করে বিকাশের মাধ্যমে টাকা নেয়া সহ ঘুষ দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। কিন্তু, রহস্যজনক কারণে তিনি দীর্ঘদিন ধরে একই অফিসে বহাল রয়েছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেনা। তিনি এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন। পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে অসাধু ওই কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রত্যাহার করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান। অন্যথায় বনরক্ষীদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা হবে।
তবে, এ বিষেয় শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ এর ০১৭২৪৬২৫৪৪০ নং মুঠোফোনে বহুবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, বিষয়টি তিনি শোনেননি। তবে, জেলে ও মহাজনরা অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে, পূর্ব সুন্দরবন বিভাগের (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, বিষয়টি তার জানা নেই। তবে, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ