শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » আদিবাসীদের জীবন মান উন্নয়নে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগ
প্রথম পাতা » গাইবান্ধা » আদিবাসীদের জীবন মান উন্নয়নে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগ
বুধবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদিবাসীদের জীবন মান উন্নয়নে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগ

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (১১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪০মি.) গাইবান্ধার আদিবাসী সাঁওতালদের জীবন মান ও শিক্ষার উন্নয়নে জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে কাজ শুরু করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার অসহায় অবহেলিত আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর দ্রুত পুনর্বাসনে তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ বুধবার ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল একাধিকবার সরেজমিনে সাঁওতাল পল্লীগুলো পরিদর্শন করে এবং তাদের সাথে মতবিনিময় করে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। প্রাথমিক পর্যায়ে সাঁওতালদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত মাদারপুর সাঁওতাল পল্লীর শ্যামল মঙ্গল রমেশ স্মৃতি বিদ্যা নিকেতনের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। তদুপরি বিদ্যালয়ের চারজন শিক্ষককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। উল্লেখ্য, এই বিদ্যা নিকেতনটিতে সাঁওতাল ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব সানতালী ভাষায় শিক্ষাদান করা হয়। বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্রিসিলা মুরমুর কাছে এই আর্থিক সহায়তার বরাদ্দপত্র ও চেক হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল সাঁওতালদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, জমি আছে ঘর নেই অথবা জরাজীর্ণ বাড়িঘরের সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনকে সকল কল্যাণমূলক ও সামাজিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এসডিজি (সাসটেনেবল ডেভলপমেন্ট গোল) অর্জনের জন্য সমাজের কোন মানুষকে পিছিয়ে রাখা যাবে না। সকলকে সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে আসতে হবে বলে জেলা প্রশাসক জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)