শনিবার ● ৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সরকারের ইন্ধনে না, মৌলিক অধিকার থেকে এসকে সিনহার বিরুদ্ধে মামলা : ব্যারিষ্টার নাজমুল হুদা
সরকারের ইন্ধনে না, মৌলিক অধিকার থেকে এসকে সিনহার বিরুদ্ধে মামলা : ব্যারিষ্টার নাজমুল হুদা
ঝিনাইদহ প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৮মি.) সরকারের সহযোগিতা বা ইন্ধনে না, মৌলিক অধিকার থেকে এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। আজ শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় তৃণমুল বিএনপির কর্মী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, বিচারপতি সিনহা আমার প্রতি অবৈধভাবে, বেআইনি ভাবে অবিচার করেছেন। ওয়ান ইলেভেনের পর মাইনাস টু ফর্মুলার অধিনে প্রায় ২৬ টি মামলা হয়েছিল। বেশ কয়েকটি বড় বড় মামলায় আমি হাইকোর্ট থেকে অব্যহতি পেয়েছিলাম। বিচারপতি সিনহা আক্রোশবশত অব্যহতি পাওয়া মামলা পুনরুজ্জীতিত করে আমাকে অযোগ্য ঘোষনা করতে চেয়েছিলেন। আমি তার বিরুদ্ধে সাধারণ নাগরিণ হিসেবে মৌলিক অধিকার থেকে করেছি। আগামী নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন যদি তার দল নিবন্ধিত না হয়। তিনি আরও বলেন, হাইকোর্ট দু’এক দিনের মধ্যে একটি রায় দিবে। যদি আমার দলটি নিবন্ধিত হয়ে যায় তবে পাট মার্কা প্রতিকে নির্বাচন করবেন তিনি। তৃণমুল বিএনপির কর্মী মতবিনিময় সভায় জেলা কমিটির সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমুল বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি কে এ জাহাঙ্গীর মাজমাদার, যুগ্ম মহাসচিব এ্যাড. রেজাউল করিম ও জাগো দলের সভাপতি লিটন খান প্রমুখ।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা