শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ মীরগঞ্জ সেতু
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ মীরগঞ্জ সেতু
শনিবার ● ৬ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ মীরগঞ্জ সেতু

---গাইবান্ধা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুর সড়কের ডাক বাংলো সংলগ্ন ঝুঁকিপূর্ণ মীরগঞ্জ সেতুটি যে কোন মুহুর্তে ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তারপরও থেমে নেই ভারী যানবাহনসহ পথচারিদের চলাফেরা। প্রতিদিন হাজারও স্কুল-কলেজগামী ছেলে-মেয়েরা ওই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুটির মাঝে তিনটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। রেলিং ভেঙে গেছে। পথচারীদের সর্তক করার জন্য স্থানীয়রা গাছের ডাল ওই গর্তের মধ্যে দাড় করিয়ে ভাঙা খাঁচা ঝুঁলিয়ে দিয়েছে।
পৌরসভা এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ব্রিটিশ আমলে মীরগঞ্জ খালের উপর নির্মাণ করা হয় সেতুটি। দীর্ঘদিন পর চলতি বছরের শুরুতে ওই সেতুটি হতে ২০০ মিটার দক্ষিণ পার্শে¦ নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেছে এলজিইডি। ধীর গতিতে চলছে নির্মাণ কাজ। স্থানীয়দের দাবী যেভাবে সেতুর কাজ চলছে তাতে করে, আগামী ২ বছরেরও সেতুর নির্মাণ কাজ শেষ হবে না। বাইপাস সেতু নির্মাণ না করায় ওই ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে চলাচল হুমকির সম্মুখিন হয়ে দাড়িয়েছে। মীরগঞ্জ বাজারটি উপজেলার একটি বৃহৎ বাণিজ্যিক বাজার ও আরদখানা। ক্রেতা বিক্রেতাদের মালামাল নিয়ে আসা ব্যয় বহুল এবং কষ্টকর হয়ে পড়েছে।
পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুন জানান, নতুন সেতু নির্মাণের কাজ চলছে। তবে সেতুটি কয়েক জায়গায় ভেঙে যাওয়ায় বর্তমান পথচারিদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অতিদ্রুত ঠিকাদারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর জানান, খালের মধ্যে পানি থাকায় আপাতত কাজ বন্ধ রয়েছে। তবে সেতুটির কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)