রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়া সরফভাটা স্কুলের সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
রাঙ্গুনিয়া সরফভাটা স্কুলের সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৪মি.) “শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে দেশ। গত ১০ বছরে রাঙ্গুনিয়ায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এলাকার মানুষের দাবির চেয়ে বেশি হয়েছে রাস্তাঘাট ও অবকাঠামো। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।” গতকাল শনিবার ৬ অক্টোবর দুপুরে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে উর্ধ্বমুখী নতুন সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড . হাছান মাহমুদ এমপি একথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আকতার কামাল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কান্তি ধর, সিনিয়র শিক্ষক আবদুর রউফ, জেলা ছাত্রলীগ নেতা হালিম তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত