শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » রিক্সা চালকের মেয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি হতে পারছে না
প্রথম পাতা » গাইবান্ধা » রিক্সা চালকের মেয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি হতে পারছে না
বুধবার ● ১০ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিক্সা চালকের মেয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি হতে পারছে না

---গাইবান্ধা প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৮মি.) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের হতদরিদ্র রিক্সা চালক ফরিদ আহম্মেদ বাকীর মেয়ে ফরিদা আকতার এবার ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে রংপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬৭.৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। মেয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় রিক্সাচালক পিতা ও তার পরিবারের লোকজন গর্বিত এবং খুশি হয়েছেন। ফরিদা আকতারকে ১৫ অক্টোবর থেকে ২৫ অক্টোবর এর মধ্যে ভর্তি হতে হবে। কিন্তু এত বড় একটা দুর্লভ সুযোগ পাওয়ার পরেও দরিদ্র পিতা প্রয়োজনীয় অর্থের অভাবে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ ব্যর্থ হয়ে যাচ্ছে। এমনকি আগামীতে শিক্ষা জীবনও বিপন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে।
উলে¬খ্য, ফরিদ আহম্মেদ বাকীর ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে ফরিদা আকতার সবার বড়। সে ২০০৯ সালে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি, ২০১২ সালে সুন্দরগঞ্জ আমিনিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি, ২০১৫ সালে সুন্দরগঞ্জ আমিনিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন এ(+) পায়। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল হাসান নাহিদ তাকে সংবর্ধনা প্রদান করে। এরপর ২০১৭ সালে ঢাকা ক্যামবিয়ান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন এ(+) পেয়ে উত্তীর্ণ হয়। ২০১৮ সালের ৫ অক্টোবর রংপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। উক্ত পরীক্ষায় ৬৭.৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়।
ছোট মেয়ে ফারজানা আকতার ২০১৩ সালে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি, ২০১৬ সালে সুন্দরগঞ্জ আমিনিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এখন সে দশম শ্রেণিতে লেখাপড়া করছে। এছাড়া ছেলে মো. সাব্বির হোসেন সৌমিক গাইবান্ধা শহরের সিরাতুল মুস্তাকিন ক্যাডেট মাদ্রাসায় ৮ম শ্রেণিতে লেখাপড়া করছে। ২০১১ সাল থেকে সৌমিক থ্যালাসামিয়া রোগে আক্রান্ত। তাকে প্রতিমাসে ১ থেকে ২ ব্যাগ রক্ত দেয়া লাগে। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন।
এই রিক্সা চালক ফরিদ আহম্মেদের সন্তানদের শিক্ষার প্রতি অদম্য আগ্রহের কারণেই সন্তানরা শিক্ষার সুযোগ পেয়েছে। কিন্তু পরিবারে সদস্য সংখ্যা বৃদ্ধ মাসহ ৬ জন হওয়ায় রিক্সা চালিয়ে তার সামান্য আয়ের উপর নির্ভর করে ৩ ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। কিন্তু অর্থের অভাবে মেয়েকে ভর্তি করাতে না পারায় মেয়েকে নিয়ে দুঃখ দুর্দশার মধ্যে মানবেতর জীবন যাপন করছে। এখন ফরিদ আহম্মেদ বাকী আগের মত আর রিক্সা চালাতেও পারছে না। তাই তিনি দেশের বিত্তবান মানুষের কাছে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- যৌথ একাউন্ট মো. ফরিদ আহম্মেদ বাকী ও মোছা. ফরিদা আকতার, একাউন্ট নং ০০২২২৪৯৮৪, সোনালী ব্যাংক, সুন্দরগঞ্জ শাখা, গাইবান্ধা। বিকাশ নং ০১৭৮৫-৪৩৩৪১৭। এই নম্বরে ০১৯৫৬-১৬০৩৩৬ যোগাযোগ করা যেতে পারে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)