শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় হাজারো মুশকিলের সমাধান দিচ্ছে রাজমিস্ত্রী কাঁচি কবিরাজ : থামছে না মানুষের স্রোত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় হাজারো মুশকিলের সমাধান দিচ্ছে রাজমিস্ত্রী কাঁচি কবিরাজ : থামছে না মানুষের স্রোত
শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালুকায় হাজারো মুশকিলের সমাধান দিচ্ছে রাজমিস্ত্রী কাঁচি কবিরাজ : থামছে না মানুষের স্রোত

---ময়মনসিংহ প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪১মি.) ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের রহিম মিয়ার ছেলে রাজমিস্ত্রী উজ্জল মিয়া ওরফে ‘কাঁচি কবিরাজ’র বাড়িতে স্রোতের মতো হাজার-হাজার মানুষ ছুটে আসছে। ‘কাঁচি কবিরাজ’র ঝাঁড় ফুঁক দেওয়া তেল ও পানিতেই সেরে যাবে যে কোন রোগ, পূরণ হবে মনোবাসনা, সমাধান মিলবে হাজার মুশকিলের। লোক মুখে এমন খবর প্রচারিত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছে মানসিক রোগী, প্রতিবন্ধী, বাত ব্যাথা, সাপে কাঁটা, আবাল-বৃদ্ধ-বনিতাসহ হাজার-হাজার মানুষ।

রাজমিস্ত্রী উজ্জল মিয়া ওরফে ‘কাঁচি কবিরাজ’ চিকিৎসা দেয়ার সময় ৫শ’ থেকে ১হাজার নারী পুরুষকে লাইনে দাঁড় করিয়ে তেল ও পানির বোতল আকাশের দিকে তাঁক করিয়ে রাখার নির্দেশ দিয়ে লোহার তৈরি কাঁচি ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁড় ফুঁক দেন ।

স্থানীয়রা জানায়, প্রায় দুই মাস আগে রাজমিস্ত্রী উজ্জল মিয়ার মা হেনা আক্তারকে বাড়ির পাশে লাকড়ি কুঁড়াতে গেলে সাপে কাঁটে। পরে বাড়িতে এসে তার ছেলে উজ্জলের কাছে সাপে কাটার কথা বললে সাপের বিষ অলৌকিক ক্ষমতার মাধ্যমে উজ্জল তার নিজের শরীরে নিয়ে নেয়। তার পর বিষয়টা জানাজানি হলে প্রথমে সাপে কাটা রুগির চিকিৎসা দেওয়া শুরু করে উজ্জল। পরে বাত ও ব্যাথার জন্য ‘পানি ও সরিষার তেল পড়া’ দিয়ে স্থানীয় ফারুক মিয়ার স্ত্রী জাহেরা খাতুন ও ওই এলাকার এনামুলের বাতের ব্যাথা ভালো করে। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচি ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁড় ফুক দেওয়া তেল ও পানি পড়া নিতে শত শত উৎসুক মানুষের ঢল নামে। এ তেল ও পানি পড়ার বিনিময়ে কোন টাকা বা উপহার নেননা বর্তমানে ‘কাঁচি কবিরাজ’ হিসেব পরিচিত উজ্জল। প্রতিদিন তেল ও পানিতে ঝাঁড় ফুঁক দিয়ে মানুষের চিকিৎসার কাজ সারেন। আর দ্রুত এ খবর জানাজানি হওয়ায় বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ আসে তার কাছে আসে।
---
তবে খোঁজ নিয়ে কাঁচি কবিরাজের খাদেমদের কাছ থেকে জানা যায়, চোখে পরার মত কোন রোগি সুস্থ্য হয়েছে বা কারও মনোবাসনা পূরণ হয়েছে এমন তথ্য মিলেনি। যারা কোন প্রকার উপকার না পায় তাদেরকে বলা হয় একদিনে এটা হবেনা নিয়ম করে অন্তত ৩ দিন আসতে হবে।

নেত্রকোণা থেকে আসা সুফিয়া বেগম (৭০) কোমরে বাত ব্যাথার জন্য এখানে আসেন। এটা তাঁর চিকিৎসার ২য় দিন। দিন-তারিখ-সময়-মুহুর্তসই নিয়মমাফিক মোট ৩দিন আসতে হবে এখানে । বৃদ্ধা দীর্ঘনিঃশ্বাস ফেলে বলেন, ‘বাবারে যে নিয়ম দিছে কবিরাজ ওইডা আমি মাইনা (মেনে) চলবার পারতামও না আমার কমর (কোমর) বেদনাও (ব্যাথা) বালা অইতোনা।’

কিশোরগঞ্জ থেকে প্রতিবন্ধি ছেলে রাছেল (১৫)কে নিয়ে আসা বাদল ফকির বলেন, ‘আমার পাশের গ্রামের এক বুবা(বাক প্রতিবন্ধি) মেয়ে নাকি এখানে এসে ভালো হয়েছে তাই আমার ছেলেকে নিয়ে আইলাম (আসলাম) দেখি আল্লাহ্ কি করে। ওই বিশ্বাস থেকেই এখানে আসা।

তবে অনেকেই বলেন, ভালুকা উপজেলার বাসট্যান্ড থেকে ওই এলাকার অটো-রিক্সা চালকসহ স্থানীয় কয়েক জনের একটি চক্র আগত নারী-পুরুষদের আগ্রহের সাথে জানাচ্ছেন রোগ মুক্তি ও মুশকিল আসানের গল্প। দাবি করছেন নিজের চোখে দেখারও।

স্থানীয় এক সাংবাদিক জানান, পরিচয় গোপন রেখে স্বপ্নে সাপে কেঁটেছে অভিনয় করে কবিরাজের চিকিৎসা নিতে যায়। পরে কবিরাজ কাঁচি দিয়ে প্রকৃত সাপে কাঁটা রোগির মতই তুলা রাশি ব্যক্তির মাধ্যমে শরীর থেকে বিষ নামায়। পরে বিষ মুক্ত করার পর বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু ওই সাংবাদিক স্বপ্নে সাপে কাঁটার বিষয়টি মিথ্যা বলেছে জানালে ‘কবিরাজ ক্ষিপ্ত হয়ে বলে তর শরীরে অন্য বিষাক্ত বিষ ছিলো।’

আসাদ নামের এক যুবক বলেন, তার পরিচিত বেশ কয়েকজন বাত-ব্যাথা, অন্ধ, বোবা, শ্বাসকষ্টের রোগীরা এখানে এসে সুস্থ হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব এস এম আকরাম হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমি বিষয়টি খোঁজ নিতে স্বশরীরে দেখতে গিয়েছি। কেও কেও বিভিন্ন রোগ-বালাই থেকে ভালো হচ্ছে বলে দাবী করছে স্থানীয়রা। তাছাড়া ওই কবিরাজ তেল ও পানি পড়ার বিনিময়ে কোন টাকা বা উপহার নিচ্ছেনা।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিষয়টি আমি শুনেছি, এ বিষয়টা খতিয়ে দেখার দরকার আছে। আমরা অনুসন্ধান করছি। অতি শীঘ্রই ব্যাবস্থা নেওয়া হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)