শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » মির্জা ফখরুলও টের পেয়েছেন ডিজিটাল আইন জরুরি : মোস্তাফা জব্বার
প্রথম পাতা » গাজিপুর » মির্জা ফখরুলও টের পেয়েছেন ডিজিটাল আইন জরুরি : মোস্তাফা জব্বার
শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জা ফখরুলও টের পেয়েছেন ডিজিটাল আইন জরুরি : মোস্তাফা জব্বার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫০মি.) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা ডিজিটাল নিরাপত্তা আইন যখন করলাম তখন আমাদের তুলাধুনা করা হল। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিডি এন্ট্রি করেছেন তার ফেক আইডির জন্য। এতদিনে তিনি টের পাচ্ছেন যে এ আইনটা কী জরুরী দরকার ছিল। আমি নিশ্চিতভাবে বলি আমাদের ডিজিটাল দুনিয়া যত সম্প্রসারিত হবে অপরাধের মাত্রাও তত বাড়বে এবং ততবেশি প্রয়োজন অনুভব করবে ডিজিটাল নিরাপত্তা আইনের।

আজ ১২ অক্টোবর শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়দানা এলাকায় ফাইভ স্টার মোবাইল ফোন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ফেসবুকের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে কোনো ফেক আইডি যদি থাকে আমরা শনাক্ত করতে পারি। সেটা যদি রিপোর্ট করা হয় ফেসবুক আমাদেরকে এটা সরিয়ে ফেলতে সহযোগিতা করে। আমরা কেবল ফেসবুকের ওপর নির্ভরশীল থাকব না। আমাদের নিজস্ব সক্ষমতা থাকছে। আমরা আশা করছি নভেম্বরের মাঝামাঝি সময়ের ভেতরে আমাদের সক্ষমতা তৈরি হবে, যাতে আমরা পুরোটা মিটআপ পারি। অতএব অসহায়ের মত বসে থাকার মত অবস্থাতে আমরা এখন বিরাজ করি না। আইনগত কাঠামো ছিল না। এটা একটা দুর্বলতা ছিল। প্রযুক্তিগত যে সক্ষমতা অর্জন করা দরকার বাংলাদেশ এখন সেই জায়গায় সক্ষম হয়েছে।

মন্ত্রী আরও বলেন, যন্ত্রাংশ আমদানি করতে যে কর কাঠামো থাকবে, তার চাইতে বেশি কর থাকবে যদি আমরা পূর্ণ যন্ত্রটা আমদানি করি। এটা আমরা নিশ্চিত করেছি। আমরা এসব প্রতিষ্ঠানটিকে যদি হাইটেক পার্ক ঘোষণা করি তাহলে তারা ১০ বছরের কর মেয়াদ পাবে। প্রথম সাত বছর পাবে শতভাগ এবং পরের তিন বছর পাবে ৭০ শতাংশ।

মোস্তাফা জব্বার বলেন, বিদেশি যে সকল পণ্য বা ব্র্যান্ড আছে আমরা তাদের সঙ্গে শুধু প্রতিযোগিতা নয়, আমাদের ব্র্যান্ড সারা বিশ্বে নেতৃত্ব দেবে। আমরা দেশে সেই ধরনের পরিস্থিতি তৈরি করেছি। সেজন্য আজ বিদেশিরা আমাদের দেশের প্রতি আকৃষ্ট হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল হক, কমিশনার আমিনুল হাসান, মহাপরিচালক মো. নাসিম পারভেজ, মুক্তিযোদ্ধা মহাজোট কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি মনিরুল হক, ফাইভ স্টার মোবাইল কারখানার চেয়ারম্যান মো. অলিউল্লাহ ও হেড অব বিজনেস অপারেশন মো. বশির উদ্দিন প্রমুখ।

কারখানার চেয়ারম্যান মো. অলিউল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে  জানান, ২০ হাজার বর্গফুটের আল আমিন অ্যান্ড ব্রাদার্সের ফাইভ স্টার মোবাইল কারখানায় হ্যান্ড সেট সংযোজন, গবেষণা ও উন্নয়ন বিভাগ, নিয়ন্ত্রণ বিভাগ এবং টেস্টিং ল্যাব রয়েছে। কারখানাটিতে পাঁচশ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রাথমিকভাবে বছরে ১৮-২০ লাখ ইউনিট হ্যান্ডসেট উৎপাদন করা হবে। এরই মধ্যে স্থাপন করা হয়েছে ৫-৭টি প্রোডাকশন লাইন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)