শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে পৌর নির্বাচনকে ঘিরে ৫ মেয়র প্রার্থীর র্নিঘুম প্রচারনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে পৌর নির্বাচনকে ঘিরে ৫ মেয়র প্রার্থীর র্নিঘুম প্রচারনা
শনিবার ● ২৬ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে পৌর নির্বাচনকে ঘিরে ৫ মেয়র প্রার্থীর র্নিঘুম প্রচারনা

---

উত্তম কুমার পাল হিমেল ,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে :: নবীগঞ্জ পৌরসভা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ এলাকার ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন ৷ আর এ নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বেশী কদর বেড়েছে কেটে খাওয়া ও সাধারন মানুষের ৷ কিন্তু ভোট চলে গেলে কেউ আর এসব মানুষের খবর রাখেন না ৷ নবীগহ্জ পৌরসভা নির্বাচনেও এর ব্যাতিক্রম ঘটেনি ৷ কনকনে শীতকে উপেক্ষা করে নিয়মিত প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা৷ রিক্সাচালক থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর মানুষের বাড়ী বাড়ী গিয়ে তাদের খোজ খবর নিচ্ছেন আর ভোট প্রার্থনা করছেন ৷ কেউ কেউ পৌর শহরের উন্নয়নের পাশাপাশি এসব নিন্ম আয়ের মানুষের জীবনমান উন্নয়নের ও প্রতিশ্রুতি দিচ্ছেন ৷ নির্বাচনকে সামনে রেখে কোন কোন প্রাথর্ী গরীব মেহনতি দিনমজুর মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের মন ভুলাতে অসুখ-বিসুখ, আপদে বিপদে,বিয়ে ও সামজিক বিভিন্ন অনুষ্টানে টাকা পয়সা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ৷ সাধারন ভোটাররা এসব কমকান্ডকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন না ৷ তাদের ভাষ্যমতে, আমাদের আদর-কদর আর ভালবাসা শুধুই নির্বাচনের একমাস ৷ ভোট চলে গেরে আমাদের খোজ-খবর আর কেই রাখে না ৷ নবীগঞ্জ পৌরসভায় ৩ বারের নির্বাচিত বর্তমান মেয়র ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ( নৌকা ) , নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ( ধানের শীষ ) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী( লাঙ্গল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছে যুক্তরাজ্য প্রবাসী গীতিকার, কবি ও সাহিত্যিক জাহাঙ্গীর আলম রানা (জগ ) ও লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী(মোবাইল) ৷
আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এদিকে পৌর নির্বাচনকে ঘিরে নবীগঞ্জে উত্‍সবের আমেজ বিরাজ করছে ৷ প্রতীক বরাদ্ধ না হলেও ভোটারদের বাসা বাড়িতে গিয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ৷ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন স্থানে ও অনুষ্ঠান স্থলে গিয়ে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন৷ সাধারণ ভোটারা এখন পৌরসভার গুরুত্বপূর্ন কান্ডারী মেয়র প্রার্থী ছাড়াও সাধারন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করছেন বিভিন্ন হোটেল রেস্তোরা ও চায়ের ষ্টলে৷ মেয়র প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও প্রচারনা চালিয়ে যাচ্ছেন সমানতালে ৷
নির্বাচনের দিক্ষন যতই দিন এগিয়ে আসছে ভোটারদের মাঝে নির্বাচনী হিসাব নিকাশ ও চিন্তা ভাবনা নিয়ে ততই ব্যাপক চুলছেড়া বিশ্লেষন শুরু হয়েছে ৷ প্রার্থীদের অতীত ও বর্তমান অবস্থা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা৷ এ আলোচনায় বাদ নেই রাজনৈতিক বিশ্লেষক, পেশাজীবি লোকজনও ৷ এদিকে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত ৩ বারের নির্বাচিত বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সদস্য অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী৷ সদা হাস্যজ্জ্বল সত্‍ এবং অত্যন্ত ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে ইতিমধ্যে পৌর নাগরিকদের কাছে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন ৷ তিনি একজন স্বনামধন্য কলেজ শিক্ষক হিসেবেও পরিচিত৷ পুর্বের তিনটি নির্বাচনের মাঝে ২ টিতে তিনি আওয়ামীলীগের সমর্থন নিয়ে বৈতরনী পাড় হলেও এ বছর দলের প্রধান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন দিয়েছেন৷ তাই তিনি এখন দলীয় নেতাকর্মীদের কাছে নৌকা মার্কায় তাকে বিজয়ী করা গুরুদায়িত্ব হয়ে দাড়িঁয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের৷ অপরদিকে বিএনপির মনোনিত প্রাথর্ী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ৷ ৬নং ওয়ার্ডের টানা তিনবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিন বারই পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৷ এই দীর্ঘ সময়ে পৌর পরিষদের থাকার সুবাধে এবং বিএনপির রাজনৈতি করার কারনে তিনি এলাকায় সুপরিচিত৷ বিগত ২ টি নির্বাচনে নবীগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী হিসাবে এড. আব্দুস শহীদ গোলাপ এককভাবে বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সাথে প্রতিদ্বন্ধীতা করলেও দলীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ না করায় সামান্য ভোটে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর কাছে হেরে যান ৷ এছাড়া তিনি দীর্ঘদিন বিএনপি রাজণীতি করলেও নবীগঞ্জ উপজেলা বিএনপির কোন ভাল পদের আসতে না পেরে দলীয়ভাবে কোনঠাসা হয়ে পড়েছিলেন ৷ পরবর্তীতে নির্বাচনের কিছুদিন পরে হঠাত্‍ অসুস্থ হয়ে মৃত্যুবরন করেন৷ এছাড়াও স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম রানা গীতিকার, কবি ও সাহিত্যিক হিসেবে তার অনেক খ্যাতি রয়েছে৷ তিনি উচ্চ শিক্ষিত ও বর্তমানে বাসদ রাজনীতির সাথে সম্পৃক্ত ৷ লন্ডন যাওয়ার পুর্বে আর্তসামাজিক উন্নয়নে এলাকায় নিবেদিত ছিলেন৷ অপরদিকে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মাহমুদ চৌধুরী জাতীয় পার্টির দলীয় প্রতিকে নির্বাচন করছেন৷ এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী নির্বাচন করছেন ৷
আর মাত্র ২/৩ কদিন বাকী এবার পুরো দমে জমে উঠেছে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের আমেজ৷ মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারনা চালিয়ে যাচ্ছেন সমানতালে৷ সকল প্রার্থীরাই উত্‍সব মুখর পরিবেশে পুরোদমে চালাচ্ছেন গণসংযোগ ৷ ভোটারদের বাসা বাড়িতে গিয়ে গনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিদিনই৷ তীব্র শীত উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা ৷ তারা দিনে রাতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে৷ দোয়া ও আর্শীবাদ নিচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষের ৷ প্রতিদিনই নির্বাচনী এলাকা ও অনুষ্টান স্থলে গিয়ে সাধারন ভোটারদের সাথে কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন ৷ এদিকে ভোটারদের মাঝে আগাম নির্বাচনী হিসাব নিকাশ ও চিন্তা ভাবনা শুরু হয়েছে ৷ প্রার্থীদের অতীত ও বর্তমান অবস্থা নিয়ে চলছে নানা আলোচনা ও চুলছেড়া বিশ্লেষণ ৷ এ আলোচনায় বাদ নেই রাজনৈতিক বিশ্লেষক, পেশাজীবি লোকজনও৷ প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা প্রচারনায় মাঠে নেমেছেন৷ শুরু হয়েছে লিফলেট বিতরন, পোষ্টারিং, মাইকিং৷ ইতিমধ্যে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটারদের মন জয় করতে ও ভোট আদায় করতে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর (ধানের শীষ) বিরুদ্ধে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম রানা ( জগ) ৷ এ নিয়ে ও নবীগঞ্জ পৌরসভার সচেতন ভোটারদের মাঝে অজানা আতংক বিরাজ করছে ৷
অভিজ্ঞ মহলের ধারনা বিগত দিনের পৌরসভার উন্নয়ন কর্মকান্ড বিশ্লেষন, সি গেড থেকে এ গেড উন্নীত করনসহ অন্যান্য সকল উন্নয়নের দিক বিবেচনা করেই সাধারন ভোটারা ভোট প্রযোগ করবেন৷ আগামী ৩০ শে ডিসেম্বর পৌরসভার নির্বাচনে তাই কে হাসবেন শেষ বিজয়ের হাসি এই প্রতিক্ষায় রয়েছেন পৌরসভার ১৬ হাজার ১ শত ৯৫ জন সচেতন ভোটার ৷  আপলোড : ২৬ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩. ৪০মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)