শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » আমিরদি খালের উপর সেতু হওয়ায় এলাকাবাসী খুশি
প্রথম পাতা » সকল বিভাগ » আমিরদি খালের উপর সেতু হওয়ায় এলাকাবাসী খুশি
সোমবার ● ২৯ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমিরদি খালের উপর সেতু হওয়ায় এলাকাবাসী খুশি

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.০০মি) বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের রাজার বাজারে আমিরদি খালের উপর সরকারি অর্থায়নে একটি সেতু নির্মিত হওয়ায় এলাকার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী আমিরদি খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের সেই দাবি পূরণ হওয়ায় তারা খুশি হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নির্মিত এই সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। পাকা সেতুটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ায় এলাকার ১২টি গ্রামসহ দুটি উপজেলার কয়েক হাজার মানুষের যোগাযোগের পাশাপাশি এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় যানবাহন চালানো যাবে নির্বিঘ্নে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় সেতু-কালভাট নির্মাণের অংশ হিসেবে উপজেলার দেওকলস ইউনিয়নের রাজার বাজার আমিরদি খাল সেতু নির্মাণ করা হয়েছে। ৪০ফুট দীর্ঘ সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। আমিরদি খালের ওপর সেতু নির্মাণে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন হওয়ায় এলাকাবাসী খুশি।

এদিকে, গতকাল শনিবার সন্ধ্যায় এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের এই সেতু উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া। সেতুটি নির্মাণের ফলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রায় ১২টি গ্রামের লোকজনের চলাচলের সুবিদা হয়েছে। পাশাপাশি নদীর দক্ষিণপাড়ের স্কুলগামী শিক্ষার্থীদের উপকারে আসবে বলে অনেকেই মনে করেন। সেতু উদ্বোধনের জন্য এমপি সেখানে গিয়ে উপস্থিত হলে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এ সময় উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক সুমন আহমদ সুনন, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি খালেকুর রহমান, সদস্য আনা মিয়া, ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি গয়াছ মিয়া, জাপা নেতা আবদুল মজিদসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন বলেন, উপজেলার দেওকলস ইউনিয়নের রাজার বাজার আমিরদি খালের ওপর সেতু হওয়ায় মানুষের যোগাযোগের দুর্ভোগ লাঘবে হয়েছে। সেতু নির্মাণে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান।

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, এ অঞ্চলের মানুষের যুগ-যুগের চির দুঃখ ছিল আমিরদি খালের ওপর পাকা সেতু নির্মিত না হওয়া। বর্তমান সরকার আমলে আমরা আমিরদি খালের ওপর সেতু নির্মাণ করে দেখিয়েছি এ সরকার উন্নয়নের সরকার। এই সেতুটি নির্মাণের ফলে এলাকার হাজার হাজার মানুষ নির্বিঘ্নে চলাচল উন্মুক্ত হল।





সকল বিভাগ এর আরও খবর

নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

আর্কাইভ