শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » মরণোত্তর ‘শ্মশানবন্ধু’ উপাধিতে ভূষিত হলেন উখিয়ার নির্মল বড়ুয়া : অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন
প্রথম পাতা » কক্সবাজার » মরণোত্তর ‘শ্মশানবন্ধু’ উপাধিতে ভূষিত হলেন উখিয়ার নির্মল বড়ুয়া : অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মরণোত্তর ‘শ্মশানবন্ধু’ উপাধিতে ভূষিত হলেন উখিয়ার নির্মল বড়ুয়া : অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন

---

পলাশ বড়ুয়া, উখিয়া :: উখিয়ার সমাজ সেবক নির্মল বড়ুয়া ২৬ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ৯৮ বছর বয়সে মৃত্যুবরণ পরলোক গমণ করেছেন (অনিচ্চবত সংখারা——– তেসং বুপো সামো সুখো)৷ তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ক্লাশ পাড়া গ্রামের মৃত অখিল বড়ুয়ার কনিষ্ঠ পুত্র ৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ৷
শনিবার বিকেল ৪ টায় প্রথম দফায় নিজ বাস ভবনে অনিত্য সভায় প্রয়াত নির্মল বড়ুয়া’র সামাজিক কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ কালে অন্যতম সাহচয্য ও বৌদ্ধ মহাশ্মশানের সাবেক সভাপতি মধু সুধন বড়ুয়া মেম্বার বলেন, তিনি দীর্ঘ সমাজ জীবনে বয়জৈষ্ঠ্য পরিমাপের শ্মশান প্রতীক হিসেবে মাইলফলক ছিলেন তাই তাঁকে “শ্মশান বন্ধু” উপাধিতে ভুষিত করার প্রস্তাব করলে উপস্থিত সংঘ পরিষদ ও হাজারো অধিক উপস্থিতিতে সাধুবাদের সহিত তা অনুমোদিত হয় ৷
তাঁর অনিত্য সভায় সংঘদান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক এবং মিয়ানমার সরকার কর্তৃক অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ প্রাপ্ত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা বিহার অধিপতি শ্রীমত্‍ সত্যপ্রিয় মহাথের ৷ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর শ্রীমত্‍ জিনবোধি মহাথের, উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমত্‍ রেবতপ্রিয় মহাথের, মহাসচিব এস. ধর্মপালং মহাথের, জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমত্‍ কুশলায়ন মহাথের, বিদর্শন সাধক জ্ঞানীশ্বর থের, শ্রীমত্‍ শাসনপ্রিয় থের সহ শতাধিক অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু উপস্থিত ছিলেন৷
শ্মশান চত্বরে দ্বিতীয় দফা অনিত্য সভায় পাতাবাড়ী আনন্দ ভবন বিহারের উপাধ্যক্ষ শ্রীমত্‍ প্রজ্ঞাবোধি থের বলেন, নির্মল বড়ুয়া ব্যক্তি জীবনে কোন সাধারণ মানুষ ছিলেন না ৷ তিনি ১৯৩৭ইংরেজীতে এন্ট্রাস পাস করেন এবং ১৯৩৯ইং সনে স্বল্পকালীন ডিষ্ট্রিক্ট বোর্ডের অধীনে কলেরা, বসস্ত রোগের টিকাদান কর্মসূচীতে ইন্সপেক্টর হিসেবে কর্মরত থাকলেও পরবর্তীতে জেলায় ভুমি পরিমাপক (সার্ভেয়ার) হিসেবে সুখ্যাতি অর্জন করেন৷ সদ্ধর্মপ্রাণ নির্মল বড়ুয়ার সারা জীবন কোটবাজারস্থ বৌদ্ধ মহাশ্মশান ও বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র রক্ষা তথা সমাজের কল্যাণকর কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন ৷ তিনি সুশিক্ষিত ও সম্বান্ত বৌদ্ধ পরিবারের সন্তান হলেও নিজের সংসার তথা পুত্রাদিকে নিয়ে কখনো সেই উচ্চতায় ভাবেনি ৷ আজ তাঁকে সেই সম্মানে ভূষিত করা হয়েছে তা যথোচিত বলে আমি মনে করছি ৷ তবে মরণের পূর্বে তা করা হলে জাতি সমাজের আরো শ্রীবৃদ্ধি পাবে এই প্রত্যাশা করছি ৷
তৃতীয় বারের মত বিশ্বশান্তি কামনায় পঞ্চশীল সহ অনিত্য সভায় প্রয়াত নির্মল বড়ুয়া সম্পর্কে শোক প্রকাশ করতে গিয়ে ঢাকা থেকে আগত বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের পরিচালক আসি্ন জিন রক্ষিত থের বলেন, যথাযথ দায়িত্ব পালন করে নির্মল বড়ুয়া প্রয়াত হয়েছেন এখন আপনাদের দায়িত্ব এই শ্মশান ভুমিকে রক্ষা তথা উত্তোরত্তর শ্রীবৃদ্ধি করে নির্মল বড়ুয়ার কর্মকান্ডে বাঁচিয়ে রাখা ৷ সন্ধ্যা ৬টায় আসি্ন জিন রৰিত থের’র নেতৃত্বে নির্মল বড়ুয়া শবদাহ ক্রিয়ায় অগি্নসংযোগ করেন শ্রীমত্‍ শাসনপ্রিয় থের, মধু সুধন বড়ুয়া সহ নির্মল বড়ুয়ার ৫পুত্র শোনাধন বড়ুয়া, সুদর্শন বড়ুয়া, সুনীল বড়ুয়া, মিন্টু বড়ুয়া ও রূপন বড়ুয়া প্রমুখ ৷





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ