শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » ২ জন ডুবুরি দিয়ে চলে ৮ জেলা
প্রথম পাতা » গাইবান্ধা » ২ জন ডুবুরি দিয়ে চলে ৮ জেলা
রবিবার ● ৪ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২ জন ডুবুরি দিয়ে চলে ৮ জেলা

---গাইবান্ধা প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪২মি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুলোতে ডুবুরি পদ সৃষ্টি না হওয়ায় গাইবান্ধাসহ রংপুর বিভাগের আট জেলায় মাত্র দুইজন ডুবুরি দিয়ে চলছে উদ্ধার কার্যক্রম। এতে রংপুরের বিভিন্ন জেলা ও উপজেলার নদীসহ বিভিন্ন জলাশয়ে ডুবে যাওয়া মানুষদের উদ্ধারে দীর্ঘ সময় লাগছে। ফলে স্বজন হারানো পরিবারে দীর্ঘ হচ্ছে আহাজারি। ভোগান্তি বাড়ছে উদ্ধার কাজের সংশ্লিষ্ট সবার। তাই বিভাগের প্রত্যেক জেলার ফায়ার সার্ভিসে অন্তত দুইজন করে ডুবুরি দেয়ার দাবি করেছেন সর্বস্তরের মানুষ।
গাইবান্ধা ও রংপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, রংপুরসহ বিভাগের গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী জেলা ও উপজেলা ফায়ার সার্ভিসগুলোতে ডুবুরি পদ সৃষ্টি না হওয়ায় কোথাও কোনো ডুবুরি নেই। এসব জেলায় সেবা দেয়ার জন্য রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসে ডুবুরি আছেন মাত্র দুইজন। রংপুরের দুইজন ডুবুরিকে এই বিভাগের আট জেলায় নদীসহ কোনো জলাশয়ে ডুবে নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারে যেতে হয়। তাই কোনো জেলায় উদ্ধার কাজে থাকাকালীন সময়ে অন্য জেলা থেকে ডাকা হলে তাদেরকে পড়তে হয় বিপাকে। পরে সেখানকার উদ্ধার কাজ শেষ করে যেতে হয় পরের জেলায়। এ জন্য স্বজন হারানো পরিবারে দীর্ঘ হয় আহাজারি। বিপাকে পড়তে হয় সবাইকে। তাই প্রত্যেক জেলায় দুইজন করে ডুবুরি দেয়া প্রয়োজন।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের ফায়ার সার্ভিসগুলোতে ডুবুরি পদ সৃষ্টি করা প্রয়োজন। তাহলে নদীসহ কোনো জলাশয়ে মানুষ ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলে তাকে দ্রুত উদ্ধার করা যাবে।
রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী বলেন, প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের সন্তানকে সাঁতার শেখানো। প্রত্যেক জেলা শহরে দুইজন করে ডুবুরি থাকলে ভালো হয়। কেননা এমনও হয় একদিনে তিন-চারটি জায়গা থেকে কল আসে। তখন সমস্যায় পড়তে হয়। এক স্থানের কাজ শেষ হলে তারপর পাঠাতে হয় অন্য স্থানে। দুইজন ডুবুরি হওয়াতে সমস্যা হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা হয় অনেক বেশি। বিভাগে দুইজন ডুবুরি থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।





আর্কাইভ