শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ শিক্ষকের মানবেতর জীবন যাপন
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ শিক্ষকের মানবেতর জীবন যাপন
মঙ্গলবার ● ৬ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ শিক্ষকের মানবেতর জীবন যাপন

---জয়পুরহাট প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৩মি) জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন পর্যায়ের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বছরের পর বছর বিনাবেতনে চাকরী করছেন। বেতন ভাতা না পেয়ে শিক্ষক-কর্মচারীরা নিয়মিত প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করালেও মাস শেষে খালি হাতে বাড়ি ফিরছেন। উপজেলার ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বিনা-বেতনে শিক্ষার্থী পড়াচ্ছেন। শিক্ষক-কর্মচারীরা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নিকট থেকে নিয়োগপ্রাপ্ত হলেও এমপিও ভুক্ত না হওয়ায় তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন না। অথচ অধিকাংশ শিক্ষক কর্মচারীই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কমিটিকে মোটা অংকের টাকা ডোনেশন দিয়ে চাকরী নিয়েছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কলেজ পর্যায়ে উপজেলার মাত্রাই মডেল কলেজের ২০ জন, মাধ্যমিক পর্যায়ে আওঁড়া উচ্চ বিদ্যালয় ও মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২ জন এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে রাঘবপুর নিম্ন মাধ্যমিক ও দীঘিরহাট নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষক-কর্মচারী প্রায় ১৮ বছর ধরে বেতনভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

মাত্রাই মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, ‘একজন দিনমজুরও দিনে অন্তত তিন’শ টাকা মজুরি পায়। অথচ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে আমরা বছরের পর বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষার্থী পড়াচ্ছি; আর মাস শেষে খালি হাতে বাড়ি ফিরছি’। বেতন পাই না, একথা বলতেও লজ্জা লাগে।

আঁওড়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানা বলেন, ‘৯৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি গত ২০০১ সালে নিম্ন মাধ্যমিক পর্যন্ত এমপিওভুক্ত হয়েছে। সব শর্ত পূরুণ করার পরও বিগত জোট সরকারের আমলে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিষ্ঠানটির মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত করা হয়নি। আবার বর্তমান সরকারের আমলে কয়েক’শ প্রতিষ্ঠান এমপিওভূক্ত করা হলেও আমাদের প্রতিষ্ঠান করা হয়নি। ফলে ৬ জন শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন’। এই বিদ্যালয়টির মাধ্যমিক পর্যায়ে এমপিওভূক্তি হতে আর কত সময় লাগবে কে জানে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন বলেন, ‘বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের ব্যাপারে এ কার্যালয়ের কোনো হাত নেই। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের বিষয়টি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়’।
কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘শিক্ষকরা জাতির বিবেক। কিন্তু সেই শিক্ষকরা যদি বছরের পর বছর ধরে বিনা বেতনে শিক্ষার্থী পড়ান এবং পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটান তবে এর চেয়ে দুঃখ আর লজ্জা পাওয়া ছাড়া আর কিছুই নেই। তিনি বলেন, শিক্ষক-কর্মচারীরা বৈধভাবে নিয়োগ পেয়েও কেন বেতন-ভাতা পাচ্ছেন না সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হবে’।

জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য  আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,‘সরকারী নীতিমালা অনুসরণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের শর্ত পূরুণ করেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্থাপন করা হয়েছে। যে কোনো কারণেই হোক, শিক্ষকদের দায়ী করে তাঁদের এমপিওভুক্তি আটকিয়ে দেওয়া সমীচীন নয়। কারণ তারা যথাযথ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই বেতনের আশায় চাকরিতে যোগদান করেছেন। তাদের এমপিওভুক্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)