শুক্রবার ● ৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » তফসিল ঘোষণায় আত্রাইয়ে আনন্দ মিছিল
তফসিল ঘোষণায় আত্রাইয়ে আনন্দ মিছিল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ৮ নভেম্বর সন্ধায় তফসিল ঘোষণা হওয়ায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক সুমনের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলটি উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে নির্বাচন কমিশনার কর্তৃক তফসিল ঘোষণা যাতে কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে তারই আলোকে রাত ৯ টা আনন্দ রালি শেষে উপজেলাবাসীর উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক সুমন।
বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিল্প, খাদ্য, যোগাযোগ, কৃষিসহ দেশের সব সেক্টরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এসময় সেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার