শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে ভোটারদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে ভোটারদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে ভোটারদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক

---
চট্টগ্রাম প্রতিনিধি :: নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের ১০ পৌরসভায় বহিরাগত লোকজনের আনাগোনা বাড়ছে। প্রার্থীদের ঘরে ওঠাবসায় দেখা যাচ্ছে অপরিচিত লোকজন। তারা ভাড়া করা সন্ত্রাসী বলে লোকমুখে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে প্রতিপক্ষ প্রার্থী ও ভোটারদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক।

কোথাও কোথাও গুঞ্জন চলছে, ভোট দিতে কেন্দ্রে যেতে হবে না কাউকে। কেন্দ্র দখল করে ভোট নিয়ে নেবেন প্রার্থীরা। এ জন্য সন্ত্রাসীদের হাট বসেছে প্রার্থীদের ঘরে।

এ ক্ষেত্রে সরকারি দলের প্রার্থীদের দিকে অভিযোগের তীর বেশি। তবে অভিযোগ আছে বিএনপির প্রার্থীর ক্ষেত্রেও।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সন্ত্রাসী তৎপরতা ততই বাড়ছে নির্বাচনী এলাকায়। ইতিমধ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায়। সন্ত্রাসীদের ভয়ে সাতকানিয়া পৌরসভার বিএনপির প্রার্থী ও রাউজানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবর ছড়িয়ে পড়েছে।

সূত্র আরো জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, মিরসরাই, বারইয়ারহাট, সন্দ্বীপ, বাঁশখালী, পটিয়া ও চন্দনাইশে ভোটকেন্দ্র দখল করার জন্য নীরবে সন্ত্রাসী ভাড়া করে আনছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীদের ঠেকাতে সন্ত্রাসীদের প্রস্তুত রাখছেন বিএনপির প্রার্থীরাও।

এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক প্রার্থী বলেন, “এ সরকারের আমলে ভোট কাউকে দিতে হয় না। ভোট হয়ে যায়। সিটি করপোরেশন নির্বাচন থেকে আগের সব কটি নির্বাচনে আমরা তা দেখেছি। পৌরসভা নির্বাচনেও একই কায়দায় ভোট করবে আওয়ামী লীগের প্রার্থীরা। কেন্দ্র দখল করতে আওয়ামী লীগের প্রার্থী ভাড়া করে বহিরাগত সন্ত্রাসী এনেছেন বলে খবর পেয়েছি আমরা।”

তিনি আরো বলেন, “কেন্দ্র দখল ঠেকাতে আমিও প্রস্তুত থাকছি। যদিও সবাই জানে, কেন্দ্র দখলের কাজে সরকারি দলের পক্ষ নেবে প্রশাসন; কিন্তু নির্বাচনী মাঠ তো একতরফা ছেড়ে দেওয়া যায় না।”

প্রায় একই ধরনের অভিযোগ করেছেন, সীতাকুণ্ড পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অবসরপ্রাপ্ত নায়েক শফিউল আলম। তিনি বলেন, “রবিবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার জন্য উপস্থিত হওয়ার পর দলের মনোনীত প্রার্থী বদিউল আলমের অনুসারী সন্ত্রাসীরা প্রেসক্লাবে হামলা চালায়।এ সময় তারা ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। রকেট লঞ্চার নিক্ষেপ করে প্রেসক্লাবে। মারধর করে ১০ জন সাংবাদিককে আহত করে। এ থেকে সহজে অনুমেয়, তারা নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল করে ভোট নিয়ে নেবে।”

প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, “তাদের ঠেকাতে আমার কোনো প্রস্তুতি নেই। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যা ব্যবস্থা নে্ওয়ার প্রশাসনই নেবে।”

সাতকানিয়া পৌরসভা বিএনপির নেতাকর্মীরা জানান, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিএনপির প্রার্থী রফিকুল আলমকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রসীরা। এমনকি ক্ষমতাসীন দলের নেতাদের ষড়যন্ত্রে পুত্রবধূকে দিয়ে মামলা করিয়ে তাকে গ্রেপ্তারের জন্য হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

বাঁশখালী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সেলিমুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, “বিএনপির প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী সন্ত্রাসী দিয়ে কেন্দ্র দখলের পরিকল্পনা করছেন। এ জন্য তিনি বিএনপি ও জামায়াতের বিপুলসংখ্যক সন্ত্রাসী এনেছেন। এসব সন্ত্রাসীর অনেকেই বিএনপির প্রার্থীর ঘরে অবস্থান করছেন।”

সন্দ্বীপ পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী আজমত আলী বাহাদুর জানান, নির্বাচনী প্রচারণার নামে গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বহিরাগত লোকজনের তৎপরতা দেখা যাচ্ছে। তারা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন বলেন, “প্রচারণার শুরু থেকে আচরণবিধি লঙ্ঘন, ভয়ভীতি ও হামলা এবং বহিরাগত সন্ত্রাসীদের তৎপরতার বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের একাধিক অভিযোগ এসেছে। এমনকি সন্ত্রাসীদের একটি তালিকাও আমাদের হাতে এসেছে, যা জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচন কমিশনের হাতে পৌছেছে। এ ব্যাপারে কোনো নির্দেশনা এলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার এ প্রসঙ্গে বলেন, “সন্ত্রাসীর ভয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। ভোটকেন্দ্র দখল হলে পুলিশ প্রশাসন চেয়ে চেয়ে দেখবে এটা ভাবার কোনো কারণ নেই। সন্ত্রাসী ধরতে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে যৌথ বাহিনী।” নির্বাচনের আগেই সন্ত্রাস আতঙ্ক কেটে যাবে বলে জানান তিনি।

আপলোড : ২৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : ৫.০০মিঃ





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ