শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » সিলেট-২ আসনে চলছে মনোনয়ন লড়াই
প্রথম পাতা » রাজনীতি » সিলেট-২ আসনে চলছে মনোনয়ন লড়াই
বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-২ আসনে চলছে মনোনয়ন লড়াই

---বিশ্বনাথ প্রতিনিধি :: আগামী ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিলেটের একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২। এই আসনে বিএনপি ও জাতীয় পার্টির একক প্রার্থী থাকলেও দলীয় একাধিক প্রার্থী থাকায় অনেকটাই বেকায়দায় আওয়ামীলীগ। জোট-মহাজোটে চলছে মনোনয়ন লড়াই। নবম সংসদ নির্বাচনে মহাজোট থেকে মনোনয়ন পেয়ে এই আসনে বিজয়ী হন আওয়ামীলীগের শফিকুর রহমান চৌধুরী। পরবর্তীতে দশম সংসদ নির্বাচনে মহাজোটের মনোনয়ন পেয়ে বিজয়ী হন জাতীয় পার্টির ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। তবে এবারের নির্বাচনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি একে অন্যকে ছাড় দিতে নারাজ। অন্যদিকে বিএনপিতে ইলিয়াস পত্নী তাহসিনা রুশরীর লুনা একক প্রার্থী থাকলেও ২৩দলীয় জোট থেকে মনোনয়ন প্রত্যাশী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী।
১৯৯১ সালে এ আসনে বিজয়ী হন জাতীয় পার্টির মকসুদ ইবনে আজিজ লামা, ১৯৯৬ সালের নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান, ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির এম ইলিয়াস আলী, এরপর ২০০৮ সালের নির্বাচনে ইলিয়াস আলীকে পরাজিত করে বিজয়ী হন আওয়ামীলীগের শফিকুর রহমান চৌধুরী। ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের শফিকুর রহমান চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের মধ্যে কোন্দল ছিলো তুঙ্গে। উভয়েই দলীয় মনোনয়ের জন্য ছিলেন মরিয়া। ৯ম সংসদ নির্বাচনে দলীয় ও মহাজোটের মনোনয় পেয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী বর্তমান নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ভোটের মাধ্যমে পরাজিত করে চমক সৃষ্টি করেন শফিক চৌধুরী। তখন বঞ্চিত হন মুহিব। এরপর ১০ম সংসদ নির্বাচেন ফের শফিক চৌধুরী ও মহিবুর রহমান মনোনয়ন যুদ্ধে অবতির্ণ হলে বঞ্চিত হন দু’জনই। আসনটি চলে যায় জাতীয় পার্টির কব্জায়। মহাজোটের প্রার্থী হয়ে এমপি হন ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। ওই নির্বাচনে আওয়ামীলীগের মুহিবুর রহমান বিদ্রুহী প্রার্থী হলেও তিনি পরাজিত হন। নির্বাচনে এহিয়া চৌধুরীর পক্ষে কাজ করেন শফিক চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। কিন্ত সময়ের ব্যবধানে পাল্টে যায় রাজনীতির চিত্র। এহিয়া চৌধুরীর সাথে প্রতিদ্বন্ধী মুহিবুর রহমানের সেই দূরত্ব এবার না থাকলেও দূরত্ব সৃষ্টি হয় শফিক চৌধুরীর। তাই এবারের নির্বাচনে এহিয়া চৌধুরীকে ছাড় দিতে নারাজ আওয়ামী লীগের শফিক চৌধুরী। তিনি এবার নৌকার প্রার্থী হয়ে বিজয়ের মাধ্যমে আবারো শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে চান। অপরদিকে, বর্তমান এমপি জাতীয় পার্টির নেতা ইয়াহ্ইয়া চৌধুরী নির্বাচনের ব্যাপারে এবারও অনড়। জাতীয় পার্টির এই নেতা আসনটি কোন ভাবেই ছাড় দিতে নারাজ।
সূত্রে জানা যায়, সিলেট-৩ আসনের জাতীয় পার্টির নেতাকর্মীরা এবারের নির্বাচনে তাদের আসনে মহাজোট থেকে জাতীয় পার্টিকে ছাড় দিতে কেন্দ্রে দাবি জানিয়ে আসছেন। আবার সিলেট-২ আসনে এবার জাতীয় পার্টিকে ছাড় না দিতে কেন্দ্রে জোর দাবি জানিয়েছে আসছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছেন বর্তমান এমপি ইয়াহ্ইয়া চৌধুরী। তাই তিনি সিলেট-২ ও সিলেট-৩ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন কিনেছেন। তবে সিলেট-২ আসনে মহাজোট থেকে কে পাচ্ছেন মনোনয়ন ? তার জন্য অপেক্ষা করতে হবে মহাজোটের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া পর্যন্ত।
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন কিনেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ড. তৌফিক রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী জগলু, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শেফিল্ড শাখার সভাপতি মোহিদ আলী মিঠু ও যুক্তরাজ্য কার্ডিফ আওয়ামী লীগের সভাপতি কাজী মোহাম্মদ শাহজাহান। মনোনয়ন প্রত্যাশী শফিকুর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরীকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভক্ত বিশ্বনাথ-ওসমানীনগর আওয়ামীলীগ। তাই এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মরিয়া শফিকুর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী। তারা কেউ কাউকেই ছাড় দিতে নারাজ। তবে ৬ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে শেষ পর্যন্ত শফিকুর রহমান চৌধুরী অথবা আনোয়ারুজ্জামান চৌধুরীই পেতে পারেন দলীয় মনোনয়ন এমনটাই তৃণমূলের নেতৃকার্মীরা মনে করছেন।
অন্যদিকে, প্রভাবশালী বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে আভ্যন্তরিন বিরোধ থাকায় কুনটাসা অবস্থায় রয়েছে বিএনপি। বিভিন্ন মামলা-হামলায় নেতাকর্মীরা জর্জরিত হয়ে স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাঠে নেতাকর্মীদের সবর উপস্থিতি না থাকলেও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে নিয়ে তারা ঐক্যবদ্ধ। নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত রয়েছেন লুনাও। অপরদিকে, ২৩দলীয় জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিস এই আসনের তাদের প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুসতারি আলীকে জোট থেকে মনোনয়ন প্রদানের জন্য দাবি জানিয়ে আসছে। জোট থেকে মনোনয়ন না পেলে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তি সিদ্ধান্ত নিবে খেলাফত মজলিস, এমনটাই সূত্রে জানা যায়। তবে এই আসনের ভোটাররা ইলিয়াস আলীর বেশ আবেগতাড়িত। তাই এই আসনে তাহসিনা রুশদীর লুনা প্রার্থী হলে ভোট বিপ্লব ঘটবে বলে আশাবাদী বিএনপির নেতাকর্মীরা।
আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও খেলাফত মজলিস ছাড়াও এই আসনে নির্বাচনে প্রার্থী হচ্ছেন- সতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা শাখার মাওলানা মুহাম্মদ আমির উদ্দিন ও ইসলামী ঐক্যজোটের জেলা যুগ্ম সম্পাদক আ ক ম এনামুল হক। সব মিলিয়ে সিলেট-২ আসনে ভোটের সমীকরণ জটিল হয়ে পড়েছে।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)