বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » পঞ্চম শ্রেনির ছাত্রী অন্তঃসত্ত্বা
পঞ্চম শ্রেনির ছাত্রী অন্তঃসত্ত্বা
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রভাবশালী প্রতিবেশীর ধর্ষনের ফলে পিতৃহীন পঞ্চম শ্রেনির এক ছাত্রী (১২) পাচঁ মাসের অন্ত:সত্ত্বা হয়েছে। ঘটনাটি থানার চকচৌবিলা গ্রামে ঘটেছে। বিষয়টি প্রকাশের পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
জানাজাগেছে-কয়েক বছর আগে ৩ টি কন্যা সন্তান রেখে মারা গেছে উল্লেখিত কিশোরীর বাবা। মায়ের শ্রমিকের কাজের আয় দিয়ে চলে তাদের সংসার। স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শেনিতে পড়া লেখা করে সে। মাদ্রাসা ক্লাস শেষে বাড়িতে একা থাকতো ওই কিশোরী। এ সুযোগে ৭/৮ মাস আগে পাশের বাড়ির চান আলীর (কেরু) শিক্ষিত লম্পট ছেলে আকরাম হোসেন ওই ছাত্রীকে একাপেয়ে ধর্ষন করে। বিষয়টি প্রকাশ করতে চাইলে বিয়ের প্রলোভন দেয়া হয়। এর পরেও অনেকবার ধর্ষন করা হয় ওই কিশোরীকে। ফলে এখন সে পাঁচ মাসের অন্ত:সত্ত্বা। ঘটনাটি প্রকাশ হওয়ার পর থেকেই পলাতক রয়েছে লম্পট আকরাম হোসেন। নানা ভাবে চাপ দেয়া হচ্ছে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য। কিশোরীর পরিবারকে দেখানো হচ্ছে ভয়ভীতিসহ অর্থের প্রলোভন। গর্ভের সন্তান নষ্ট করার জন্যও চাপ দেয়া হচ্ছে। পিতৃ পরিচয়ের দাবীতে সমাজের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে কিশোরীর পরিবার।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার কিশোরীর অন্ত:সত্ত্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জেড মো: তাজুল হুদার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন-এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ হলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।





আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল