শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ইয়াবা মাসুদ গ্রেফতার
মাটিরাঙ্গায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ইয়াবা মাসুদ গ্রেফতার
মাটিরাঙ্গা প্রতিনিধি ::খাাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৩০ ফিল্ড আর্টিলারি জোন অভিযানে মাটিরাঙ্গা মুসলিম পাড়া হতে মো. মাসুদ রানা (৩০) পিতা মো. শরিয়ত উল্লাহ‘কে তল্লাশি চালিয়ে ২৫ টি ইয়াবার ট্যাবলেটসহ আটক করা হয়।
সুত্রে জানা গেছে, ১৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে ঐ যুবক এলাকাতে ইয়াবাা বিক্রি করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের মেজর মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে নিরাপত্তার বাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ঐ যুবককে আটক করে।
এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে আটককৃত যুবক স্বীকার করে সে দীর্ঘদিন যাবত এলাকাতে ইয়াবা ব্যবসা করে আসছিল। এরপর তাকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা গেছে এবং জিঙ্গাসাবাদে স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবত বাইল্যাছড়ি. রসুলপুর, মুসলিম পাড়ায় ইয়াবা ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১