শনিবার ● ১৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » সিঙ্গিনালা মৈত্রীপুর বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব সম্পন্ন
সিঙ্গিনালা মৈত্রীপুর বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব সম্পন্ন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে অত্যন্ত আনন্দ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চিবর দান উৎসব সম্পন্ন হয়েছে। আজ ১৭ নভেম্বর ভিক্ষু সংঘকে চিবর দান করার মাধ্যমে কঠিন চিবর দানোৎসব সম্পন্ন হয়। এ উৎসবকে ঘিরে করে দলে দলে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ সকাল হতে বিহারে আসতে শুরু করে। অনুষ্ঠানের প্রথম পর্বে ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পঞ্চশীল গ্রহন, সকল প্রাণীর হিতার্থে সমবেত প্রার্থনা, ভিক্ষু সংঘ কর্তৃক ধর্মীয় দেশনা প্রদান করেন। এছাড়াও বুদ্ধমূর্তি দান, অষ্ট পরিক্খার দানসহ নানাবিধ দান করা হয়। এ সময় ধর্মীয় দেশনা প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকার আমলং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ ক্ষান্তিবর স্থবির।
একইভাবে ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় পঞ্চশীল প্রার্থনা, সমবেত প্রার্থনাসহ ধর্মীয় দেশনা প্রদান করেন গুইমারা উপজেলার ছোটপিলাক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সারামিজু ভিক্ষু। দেশনা শেষে ভিক্ষু সংঘকে সার্বজনীন চিবরটি দান করেন সিঙ্গিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উষাপ্রু মারমা।
ধর্মীয় দেশনাকালে ভিক্ষুগণ বুদ্ধের মূখনিঃসৃত বাণী উচ্চারণ করে আগত উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে বলেন, অহিংসা পরম ধর্ম। সবাইকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে হিংসা-দ্বেষ, লোভ পরিহার করতে হবে। একে অপরের সাথে শত্রুতা পরিহার করে সকলের মাঝে মৈত্রীভাব পোষণ করার আহবান জানান।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের