সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে ধানের শীষের টিকিট পেলেন যারা
রাজশাহীতে ধানের শীষের টিকিট পেলেন যারা
রাজশাহী প্রতিনিধি :: (১২ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৯মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। সোমবার বিকেল থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করে বিএনপি। বিকেলেই রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নের চিঠি সংগ্রহ করেন।
দলটির নেতারা জানান, বিএনপি প্রার্থী তালিকা আরও একদিন আগেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রার্থী তালিকা দিতে দেরি হয়। মাঠ জরিপ ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাদের মত নিয়ে দলের স্থায়ী কমিটি প্রার্থীদের খসড়া তৈরি করে রাখে। ওই খসড়া থেকে প্রার্থী চূড়ান্ত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল। আর রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এছাড়াও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে সাবেক এমপি আবু হেনা, রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সাবেক এমপি নাদিম মোস্তফা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়ন পেয়েছেন চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ। তারা সবাই মনোনয়নপত্রের চিঠি সংগ্রহ করেছেন।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত