শুক্রবার ● ৩০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশের আধিপত্য
এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশের আধিপত্য
ক্রীড়া প্রতিবেদক :: (১৬ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৯মি.) এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ১২তম বিকেএসপি এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৮আজ শুক্রবার সকালে শেষ হয়েছে। সাতদিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোর কিশোরীরা সব কয়টি ইভেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। টেনিসের আকর্ষণীয় একক ইভেন্টে বাংলাদেশের কিশোর রোমান আহমেদ ও কিশোরী জেরিন সুলতানা জলি চ্যাম্পিয়ন হয়। এদিকে ছেলেদের দ্বৈত ইভেন্টে বাংলাদেশের ফরহাদ ও রোমান জুটি এবং কিশোরী গ্রুপে জলি ও মৌসুমী চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেন।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) ড. মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলেদেন। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা ও হংকং এর ১৮ জনে কিশোর ও ১১জন কিশোরী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য পুরস্কার প্রাপ্তদের প্রায় সকলেই বিকেএসপির প্রশিক্ষনার্থী এবং এরা সকলেই বাংলাদেশের হয়ে খেলেছে।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল