শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহে চিনিকলের মাড়াই মৌসুমের উদ্ধোধন : অবিক্রিত আড়াই হাজার মেট্রিক টন চিনি পড়ে রয়েছে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহে চিনিকলের মাড়াই মৌসুমের উদ্ধোধন : অবিক্রিত আড়াই হাজার মেট্রিক টন চিনি পড়ে রয়েছে
শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে চিনিকলের মাড়াই মৌসুমের উদ্ধোধন : অবিক্রিত আড়াই হাজার মেট্রিক টন চিনি পড়ে রয়েছে

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের চিনিকলের ২০১৮-২০১৯ মাড়াই মৌসুমের শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এম পি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। এ উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভায় মিলের ব্যাবস্থাপনা পরিচালক ইউসুপ আলী শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কেরু এন্ড কোং দর্মনা চিনিকলের এমডি এনায়েত হোসেন, মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আতিয়ার রহমান ও আখচাষী সমিতির সভাপতি জহুরুল ইসলাম। মোচিক ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক কবির হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী প্রমুখ। এ সভার মাধ্যমে মিলের বড় আখচাষী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শাজাহান শেখ, আহসান হাবিব ও ইউসুপ আলীর হাতে সন্মাননা স্বরুপ ক্রেষ্ট তুলে দেন। সভা শেষে প্রধান অতিথি আনার সহ অতিথিগন মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উল্লেখ্য, চলতি ২০১৮-১৯ মাড়াই মৌসুমে মিলটি ১ লাখ ৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ হাজার ১ শত মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। প্রায় ৩,শত কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ২০১৮-২০১৯ মাড়াই মৌসুম শুরু হয়েছে । এটি চিনিকলের ৫২তম মাড়াই মৌসুম। এ বছর ১ লাখ ৮ হাজার ৪২৩ মেট্রিক টন আখা মাড়াই করে ৮ হাজার ১৩২ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫০। মিলটি ৮০ থেকে ৮৫ দিন চলবে বলে আশা করছে কর্তৃপক্ষ। মিলে এখনো পর্যন্ত ১৪ কোটি টাকা মূল্যের আড়াই হাজার মেট্রিক টন চিনি অবিক্রিত পড়ে রয়েছে। ফলে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হিমশিম ক্ষেতে হচ্ছে। কয়েক মাস পর পর বেতন দেওয়া হলেও ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত কেটে রাখা হচ্ছে। সর্বশেষ ২০১৭-২০১৮ মাড়াই মৌসুমে ৩২ কোটি ৮৪ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে মিলটির। এ পর্যন্ত ৩৫ মাড়াই মৌসুমে লোকশান হয়েছে ৩শ কোটি টাকা। বাকি মৌসুমে লাভ হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা। ২০১৮-১৯ আখ রোপন মৌসুমে ১০ হাজার একর আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখনো পর্যন্ত ৩ মাসে রোপন হয়েছে মাত্র ২ হাজার ৮শ একরের জমিতে। এদিকে, গত মৌসুমে উৎপাদিত প্রায় আড়াই হাজার মেট্রিক টন চিনি গুদামে পড়ে আছে। চিটা গুড় আছে ১৫শ মেট্রিক টন। চিনির প্রতি কেজি মূল্য ৫০ টাকা। ফলে অবিক্রিত এসব চিনির মূল্য সাড়ে ১২ কোটি টাকা। অন্যদিকে পড়ে থাকা গুড়ের মূল্য দেড় কোটি টাকা। সব মিলিয়ে যার মূল্য দাড়াই ১৪ কোটি টাকা। মিলের ব্যবস্থাপনা পরিচালক ইউছুপ আলী শিকদার জানান, মিল গোডাউনে চিনি অবিক্রিত রয়েছে। চিনি বিক্রি না হওয়ায় শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে মাড়াই মৌসুম শুরু হচ্ছে। ইতিমধ্যে রাষ্ট্রীয় এ চিনিকলটি সচল রাখতে এবং শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে প্রায় ৩৪ কোটি টাকা ভর্তুকি চাওয়া হয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কাছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ