শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » সম্পাদকীয় » কঙ্বাজারের কটেজ গুলিতে নজরদারী আবশ্যক
প্রথম পাতা » সম্পাদকীয় » কঙ্বাজারের কটেজ গুলিতে নজরদারী আবশ্যক
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কঙ্বাজারের কটেজ গুলিতে নজরদারী আবশ্যক

---

কঙ্বাজার শহরের অন্যতম পর্যটন নগরী খ্যাত হোটেল মোটেল জোন সংলগ্ন সাংস্কৃতিক কেন্দ্রর সামনে গড়ে উঠা বেস কয়েকটি কটেজে চলছে রমরমা দেহব্যবসা ৷ কটেজের মালিক,ম্যানেজার ও বয় ছেলেদের মদদেই চলছে দেহব্যবসা ৷ অনুসন্ধানে দেখা যায়,উঠতি বয়সের ছেলেরাই বেশিরভাগ খদ্দের ৷ যার প্রেক্ষিতে যুবসমাজ দিন দিন ধাবিত হচ্ছে অন্ধকারের দিকে ৷ বাড়ছে নারী ধর্ষন ,আর ইভটিজিং এর ন্যায় বড় ধরণের অপরাধ ৷ পারিবারিক অশান্তিও বাড়তে থাকে পর্যায়ক্রমে ৷ অনুসন্ধানে আরো দেখা যায়, একশ্রেনীর দিনমজুর থেকে আরম্ভ করে মধ্য বয়সের কর্মবিমুখ মানুষের পদভারে মুখরিত থাকে এই কটেজ গুলো ৷ শুধু তা নই অনেক ক্ষেত্রে কলেজের নাম করে বান্ধবিকে নিয়ে উঠে কোন না কোন কটেজে৷ যার ফলে বৃদ্ধি পায় অপরাধ প্রবনতা ৷
সূত্রে জানা যায়, সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত কটেজ জোনের ৩য় গলি ও ৪র্থ গলির দেহ ব্যবসা যেন প্রতিযোগিতা মূলক ব্যবসায় রুপান্তর হয়েছে ৷ এছাড়া দেহ ব্যবসায় সাফল্যের সহিত নাম কুড়িয়েছে সৈকতের ১ম ও ২য় গলি ৷
বিভিন্ন কটেজ গুলোতে দিন দুপুরে অহরহ চলছে অসাজিক কার্যকলাপ ৷ পর্যটন এলাকার সুনাম রক্ষার্থে এসব কটেজ গুলোতে প্রায় চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ৷ তবুও থামছে না কটেজের এই পতিতা ব্যবসা ৷এসব অপর্কমের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে নস্ট হয়ে যাবে পর্যটন নগরী কঙ্বাজারের সামাজিক পরিবেশ ৷
সুত্রে আরো জানা যায়,হোটেল মোটেল জোন এলাকার দালাল এর নেতৃত্বে বেশ ক’জন পতিতা মহিলা শহরে আগত পুরুষদের নানান ছলে-কৌশলে যৌন চাহিদায় উত্তেজিত করে নিয়ে যায় তাদের পুর্ব নির্ধারীত কটেজে ৷ নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানায়, কটেজ জোন এলাকায় একাধিক কটেজ যেন মিনি পতিতালয় পরিনত হয়েছে ৷ কটেজ গুলোতে অবাধে অসামাজিকতার তোড়জোড়ে যুব সমাজ বিপথগামী হচ্ছে ৷ অনেক সময় দেখা যায় স্কুল,কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও তাদের গার্লফ্রেন্ড নিয়ে এসব কটেজ গুলোতে সময় অতিবাহিত করে ৷ কটেজ গুলোতে এভাবে অবাধ যৌনাচারে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন ৷ এছাড়া হোটেল মোটেল জোন,কলাতলী,সুগন্ধা পয়েন্ট,লাবনী পয়েন্ট, সাংস্কৃতিক কেন্দ্রের সামনে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ভাসমান পতিতাদের উত্‍পাত বৃদ্ধিপেয়েছে ৷ এসব পতিতাদের নানা মুখি তত্‍পরতায় রক্ষণশীল পরিবারের লোকজন অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েযান ৷ এসব বেআইনী কাজ বন্ধ করতে প্রশাসনিক কোন পদক্ষেপ নেই ৷ যে কারণে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সব বয়সের মানুষ ধাবিত হচ্ছে পাপের পথে ৷ বিশেষত ধ্বংসে অতল পথে পা বাড়িয়ে চলেছে দেশের অন্যতম প্রধান শক্তি যুব সমাজ ৷ কথিত অছে এলাকায় রাত ঘনিয়ে এলে সামান্য টাকার বিনিময়ে যৌনকাজ সম্পাদনের জন্য বিভিন্ন দালাল চক্রও কাজ করে ৷
উল্লেখ্য গত ২৮ আগষ্ট হোটেল মোটেল জোনের সৈকত পাড়ায় অভিযান চালিয়ে ওশান এম্পাইয়ার কটেজ থেকে পতিতা ও খদ্দরসহ ৮ জনকে আটক করে পুলিশ ৷
ধারনা করা হচ্ছে এবার ঈদে কঙ্বাজার সমুদ্র সৈকতে প্রচুর পর্যটকের সমাগত হবে ৷ আইন শৃংখলা বাহিনীর নজরদারী আবশ্যক ৷  আপলোড: ২৫ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ২.২০ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)