শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় নির্বাচনী প্রচারানায় হামলার পাল্টা পাল্টি অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় নির্বাচনী প্রচারানায় হামলার পাল্টা পাল্টি অভিযোগ
সোমবার ● ২৪ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় নির্বাচনী প্রচারানায় হামলার পাল্টা পাল্টি অভিযোগ

---বান্দরবান প্রতিনিধি :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা একে অন্যের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ তুলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার ফাইতং, আজিজনগর ও ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রচারের সময় বিএনপির নেতাকর্মীরা হামলা করেছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, নিজেরা নিজেদের গাড়ী ভাংচুর ও মোটর সাইকেলে আগুন দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে পৃথক তিন হামলার ঘটনার মধ্যে ফাইতং ইউনিয়নের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হোসেন মামুন অভিযোগ করে বলেন, হায়দারনাশী হিন্দু পাড়া কালী মন্দিরের সামনে উঠান বৈঠকের জন্য টমটম করে মাইকিং করছিল ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামসুদ্দিন (৪৫) ও ক্যাশিয়ার আব্দু শুক্কুর (৪২)সহ ৩-৪ জন। মাইকিং করতে করতে তারা অংশাঝিরি এলাকায় গেলে হায়দারনাশীর কবির আহমদের ছেলে খোরশেদের নেতৃত্বে বিএনপির ৭-৮জন সংঘবদ্ধ হয়ে নেতাকর্মীর ওপর আতর্কিতভাবে হামলা করে। এতে তারা আহতন হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারীরা টমটম গাড়ি, মাইক, মাইকের সরঞ্জাম ভাংচুর ও নৌকা মার্কার পোস্টার ছিঁড়ে ফেলে। ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াইচানু মার্মা বলেন, দলীয় প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ইউনিয়নের বুড়ি চিকনঘোনা এলাকায় ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক মো. শাহেদ (৩৫) ও সদস্য সচিব আব্দুর রশিদের (৪৫) ওপর আলী হায়দার মানিকের নেতৃত্বে অতর্কিত হামলায় চালায় বিএনপির ১৫-২০ জন নেতাকর্মী। এসময় শাহেদ ও রশিদকে মারধর করা হয় এবং শাহেদের মোটর সাইকেলটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় হামলাকারীরা। আজিজনগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বলেন, জীপযোগে নৌকার সমর্থনে প্রচারণা চালানোর সময় আজিজ নগরের ৮ নং ওয়ার্ডের বাছুরি পাড়া এলাকায় প্রচার গাড়ীকে লক্ষ্যে করে ইটপাটকেল ছুড়ে সন্ত্রাসীরা। এতে গাড়ির আয়না ভেঙ্গে ও প্রচার মাইক নষ্ট হয়ে যায়। এ সময় আমিসহ গাড়ীতে থাকা প্রচার কর্মি যুবলীগ নেতা মোস্তাক আহামদ, যুবলীগ নেতা রুবেল,আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আহামদ খোকন আহত হন।
পৃথক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, নৌকা মার্কার গণজোয়ার দেখে নেতাকর্মীরা এখন প্রচার প্রচারণায় হামলা করছে। এদিকে উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন জানান, রহস্যজনকভাবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন নিজেরা নিজেরা ভাংচুর ও মোটর সাইকেল পুড়িয়ে এবং মাইক ভেঙ্গে বিএনপি সমর্থিত প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করার চেষ্টা করেছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. লেয়াকত আলী বলেন, ফাইতং ইউনিয়নে আওয়ামী লীগের প্রচারনায় হামলার ঘটনায় মামলা হয়েছে। অপর দুই হামলার ঘটনায় কেউ অভিযোগ করেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। আওয়ামী লীগ ও বিএনপি একে অন্যের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগের সত্যতা নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, এ নির্বাচনী প্রচারণায় হামলার বিষয়টি পুলিশ দেখছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ