বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কাউখালীতে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার ছাত্র লীগের সাধারন সম্পাদক সাজীব দত্তের উপর ৩০ ডিসেম্বর বুধবার ঘাগড়ায় উপজাতীয় কর্তৃক হামলার প্রতিবাদে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখা ও অংগ সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ বিক্ষোভ মিছিলটি কাউখালী উপজেলার বিভিন্ন গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কাউখালী উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি আতু মং মারমা৷ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আ’লীগের যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ সামসুদ্দোহা চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আলী হায়দার সিদ্দিকী, আ’লীগ বেতবুনিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা অনুমং চৌধুরী, মোঃ জুয়েল উদ্দিন জিবন, মেহেদী হাসান সানি৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা মোঃ শাহিন আলম ৷





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার