শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ছেড়া-নষ্ট বই দেয়া হচ্ছে
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ছেড়া-নষ্ট বই দেয়া হচ্ছে
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ছেড়া-নষ্ট বই দেয়া হচ্ছে

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: বছরের শুরুতে নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে নতুন বই বিতরণের কথা থাকলেও গাজীপুরের শ্রীপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ছেড়া ও নষ্ট বই দেয়া হয়েছে ৷ এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে৷ তবে উপায় না থাকায় ওই বই তাদের (শিক্ষার্থীদের) নিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে৷

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার গুদামের ফাটল ও বাতাসের আর্দ্রতাজনিত এবং দীর্ঘদিন পড়ে থাকার কারণে বান্ডেল স্তুুপ করে রাখা নীচের অংশের কয়েকটি বান্ডেলের বই নষ্ট হয়েছে বলে দাবী করেছেন৷

জানা গেছে, নতুন বছরের প্রথম দিন (১জানুয়ারী) সারা দেশের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের নতুন বই বিতরণের কথা রয়েছে৷ এ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা অফিস থেকে বই দেয়া হচ্ছে ৷ গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষা অফিস থেকেও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বই দেয়া শুরু হয়েছে৷ তবে দেয়া এসব বইয়ের অনেকগুলোই ছেড়া ও নষ্ট ৷

নতুন শিক্ষা বর্ষের নতুন বই গ্রহনের জন্য ২৯ ডিসেম্বর মঙ্গলবার বই দেয়ার শেষ দিন দুপুরে শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসের গুদামের সামনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ভিড় করতে দেখা গেছে ৷ শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য বই গ্রহনের পর তাদের অনেককেই ছেড়া ও ভেজা বই হাতে নিয়ে ক্ষোভ ও অসন্তোষ করতে দেখা গেছে৷

বই নিতে আসা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুব্ধ শিক্ষকরা জানান, ছেড়া ও ভেজা এসব বই তারা নিতে না চাইলেও শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারি ওইসব বই তাদের নিতে বাধ্য করছে৷ দেয়া এসব বই যেসব শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান গ্রহন করবে না, তাদেরকে বই দেয়া হবে না বলে জানানো হয়েছে৷

শ্রীপুর উপজেলার নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে কিছু ভাল বই দেয়া হলেও অর্ধেকের বেশি বই দেয়া হচ্ছে ছেড়া ও নষ্ট বই৷ এসব বই শিক্ষার্থীরা হাতে পেলে খুশী হবে না৷ কিছুদিন পর পুরো বই খুলে ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে৷

স্থানীয় বারতোপা শিশু কাননের সহকারি শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান, শিক্ষা অফিস থেকে যে বই তিনি পেয়েছেন তার ৫০শতাংশ বই ছেড়া, ভেজা ও নষ্ট ৷ অনেক বই আলগাও হয়ে গেছে৷

এছাড়াও মা মনি একাডেমি এন্ড স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, তার প্রতিষ্ঠানের জন্য পাওয়া বইগুলোর মধ্যে ৯০শতাংশ বই ছেড়া ও ভেঁজা৷ এসব বই শিক্ষার্থীরা হাতে পাওয়ার পর আনন্দ পাওয়ার বদলে আরো কষ্ট বেড়ে যাবে৷

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান খাঁন  জানান, আমাদের নিজস্ব কোন গুদাম নেই৷ তাই বিএডিসির একটি গুদামে সরবরাহের জন্য বইরাখা হয়৷ ওই গুদামের ফাটল ও বাতাসের আর্দ্ররতাজনিত এবং দীর্ঘদিন পড়ে থাকার কারণে বান্ডেল স্তুুপ করে রাখা নীচের অংশের কয়েকটি বান্ডেলের বই নষ্ট হয়েছে৷ যা তুলনা মূলক কম৷ তবে যেসব স্কুলের বইয়ে ত্রুটি রয়েছে নতুন বই এলেই সেসব স্কুলের বই বদলিয়ে দেয়া হবে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)