শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » চলনবিল এলাকায় ২৫ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা
প্রথম পাতা » কৃষি » চলনবিল এলাকায় ২৫ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা
শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিল এলাকায় ২৫ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা

---মো. নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: বিখ্যাত কবি নবকৃষ্ণ ভট্রাচার্য তার কাজের লোক কবিতায় বহু কাল পূর্বে লিখেছেন, “মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি’ নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই।” নবকৃষ্ণ ভট্রাচার্য অনেক বছর পূর্বে তার কবিতায় যে চরণ গুলো লিখেছিলেন চলনবিল এলাকার বর্তমান প্রেক্ষাপটে মিলছে তার সত্যতা। এ এলাকার বিস্তীর্ণ সরিষা ক্ষেতে নেচে নেচে মধু সংগ্রহ করছে মৌবক্সে জমা করছে। মৌমাছিদের যেন দাড়াবার কোন সময় নেই। সরিষার ফুলে ফুলে ছুটে মৌমাছি যে মধু সংগ্রহ করছে মৌখামারীরা সেগুলি সংগ্রহ করে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। সূত্র মতে চলতি মৌসুমে চলনবিল এলাকা থেকে প্রায় ২৫ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, প্রতি বছর পৌষ মাসে চলনবিল এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, বড়াইগ্রাম, গুরুদাসপুর, তাড়াশ, সিংড়া, উল্লাপাড়ার পশ্চিমাংশসহ এর আশপাশ এলাকার মাঠগুলো ছেয়ে যায় হলুদ সরিষা ফুলে। পাবনা নাটোর সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার মৌখামারীদের পাশাপাশি সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, গাজীপুর, রংপুর, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌখামারীরা মধু সংগ্রহের জন্য চলনবিল এলাকার মাঠ গুলোতে অস্থায়ী আবাস গড়ে তোলেন। খামারের মৌবক্স গুলো তারা সরিষা খেতের পাশে স্থাপন করেন এবং কয়েক দিন পর পর মধু সংগ্রহ করেন।
সাতক্ষিরার কালিগঞ্জের রফিকুল ইসলাম, তানভীর, হাশেম ও নাসির এ চারজন যৌথ ভাবে গড়ে তুলেছেন একটি মৌখামার। এ বছর চলনবিল এলাকায় মধু সংগ্রহে এসেছেন তারা। চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের পাশে সরিষা ক্ষেতে স্থাপন করেছেন তাদের ১’শ ৪০ টি মৌবক্স। তারা জানান, তিন সপ্তাহ যাবত চলনবিল এলাকায় মধু সংগ্রহ করছেন তারা। দুই টানে তারা ইতিমধ্যে ৬ মন মধু সংগ্রহ করলেও পাইকারী ক্রেতার অভাবে তা বিক্রি করতে পারছেন না। স্থানীয় বাজারে সামান্য মধু বিক্রি করতে পারছেন। বর্তমান প্রতিমন মধুর দাম চলছে ৫ হাজার থেকে ৫ হাজার ৭শ টাকা। চাটমোহর-মান্নাননগড় সড়কের পাশে চাটমোহরের গুয়াখাড়া গ্রামের মহরম হোসেন ১শ ৩০ টি মৌবক্স স্থাপন করেছেন। তিনি জানান, নভেম্বর থেকে এপ্রিল এ ৬ মাস সরিষা ক্ষেত ও লিচু বাগানে মৌবক্স স্থাপন করেন। সরিষা ক্ষেতে মৌবক্স স্থাপন করে গত দেড় মাসে ৪ বারে প্রায় ২০ মন মধু সংগ্রহ করতে পেরেছেন তিনি। গত বছর এসময় প্রতি মন মধুর দাম ছিল ৬ হাজার টাকার মতো। এবার অপেক্ষাকৃত দাম একটু কম বলে জানান তিনি। তিনি আরো জানান, এখনো পাইকাররা মধু কিনতে না আসায় অধিকাংশ মধুই মজুদ করতে হচ্ছে তাদের।
এ ব্যাপারে পাবনা মৌচাষী সমবায় সমিতির সভাপতি ও উত্তরবঙ্গ মৌচাষী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, প্রায় আটশ থেকে এক হাজার খামারী চলনবিলের বিভিন্ন মাঠে মধু সংগ্রহ করছেন। প্রায় সারা দেশের মৌচাষীরা মধু সংগ্রহের জন্য এসময় চলনবিল এলাকায় আসেন। এ বছর ১ হাজার ৫শ মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)