শিরোনাম:
●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাঙামাটি, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » পৌরসভা নির্বাচন সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা বিভাগ » পৌরসভা নির্বাচন সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পৌরসভা নির্বাচন সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---

ঢাকা প্রতিনিধি:: নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হলেও জনগণ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক আকাংখা প্রত্যাখাত ও প্রতারিত হয়েছে। পৌর নির্বাচনে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাকেই বাস্তবায়ন করেছে। গোটা নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থার প্রতি গণহতাশা ও গণঅনাস্থা তৈরী হচ্ছে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত বিবৃতিতে বলেছেন সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের বিপুলভাবে জয়ী ঘোষণা করা হলেও আরো একবার জনগণ এবং তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক আকাংখা প্রত্যাখাত ও প্রতারিত হয়েছে। গতকালের নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাকেই বাস্তবায়ণ করেছে; সরকারি দল ও তাদের প্রার্থীদের কাছে নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে জনগণের ভোটাধিকার রক্ষা ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন আরো একবার চুড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের সর্বাত্মক-নিয়ন্ত্রণ, কর্তৃত্ব ও খবরদারির মধ্যে এই ধরনের নির্বাচন কমিশনের অধীনে যে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তা আরেকবার প্রমাণীত হলো। এবারও ব্যাপক ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, বিরোধী ভোটার ও নির্বাচনী এজেন্টদেরকে বের করে দেয়া, সন্ত্রাস, টাকার খেলা ও পেশীশক্তি-প্রশাসনিক ম্যানিপুলেশনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচনকে বিদায় করে দেয়া হয়েছে। যে কারণে পৌর নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন গতকাল ভোট গ্রহণের প্রথম দিকে ভোটারদের যেটুকু উৎসাহ দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে সরকারি দলের প্রার্থীদের দৌরাত্মে সে উৎসাহ আর ছিল না এবং দুপুরের পর অধিকাংশ ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়।

তিনি বলেন, এটা বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি গণহতাশা ও গণঅনাস্থারও বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তিনি বলেন দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে জনগণ ও রাজনৈতিক প্রতিপক্ষকে আস্থায় নিয়ে পৌরসভা নির্বাচনকে কাজে লাগানোর যে সুযোগ ছিল সরকার ও নির্বাচন কমিশন তাও নষ্ট করেছে। এই অভিজ্ঞতা কারও জন্যেই ভাল হল না।

তিনি বর্তমান নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।





ঢাকা বিভাগ এর আরও খবর

মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

আর্কাইভ