শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত-২
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত-২
বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত-২

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাটাবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাগদা বাজার সংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও অটোভ্যান সংঘর্ষে ২জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বগুড়া জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলো- উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের জয়নাল মিয়ার ছেলে আজাহার মিয়া(৪০) ও একই ইউনিয়নের দুধিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ইমরান আলী (১৮)। ঘটনাস্থল থেকে ঘাতক বাসসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
স্থানীয়ারা জানায়, মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে গোবিন্দগঞ্জের বাগদা বাজারে ইজিবাইকের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই গোবিন্দগঞ্জের আজাহার ও ইমরান আলী নামে ২জনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আফজাল হোসেন জানান, চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। ইজিবাইকটি সড়ক থেকে গ্রামের রাস্তায় নামার আগ মুর্হুতেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আটক চালক-হেলপারসহ বাসটি থানায় আনা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)