বৃহস্পতিবার ● ২৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শহীদ আসাদ আন্দোলনের অনুপ্রেরণা : জুঁই চাকমা
শহীদ আসাদ আন্দোলনের অনুপ্রেরণা : জুঁই চাকমা
ষ্টাফ রিপোর্টার :: শহীদ আসাদ অধিকার আদায়ের আন্দোলনের অনুপ্রেরণা বলেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা।
আজ ২৪ জানুয়ারী বৃহষ্পতিবার বিকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম এর সভাপতিত্বে রাঙামাটি জেলা কমিটির আয়োজনে পার্টির রাঙামাটি জেলা কার্যালয়ে শহীদ আসাদ দিবস ও ৬৯এর গণঅভ্যুত্থানের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন শহীদ আসাদ স্বৈরাচার-ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জনক, বিপ্লবী ছাত্র আন্দোলনের গর্ব ও ৬৯ এর গণ অভ্যুত্থানের পথিকৃৎ। বর্তমান আওয়ামীলীগ সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রেও শহীদ আসাদের বৈপ্লবিক ও আন্দোলনমুখী চিন্তাধারা অনুকরণ করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, যুব সংহতির রাসেল চাকমা, ছাত্র সংহতির জয়তু চাকমা,প্রনব চাকমা, মিঠুন চাকমাসহ ভুমিহীন, ক্ষেত মজুর ও নারী সংহতির নেতৃবৃন্দ।





রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর