শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » ছাত্ররা স্বেচ্ছাশ্রমে মেরামত করলো কাঠের সেতু
প্রথম পাতা » পাবনা » ছাত্ররা স্বেচ্ছাশ্রমে মেরামত করলো কাঠের সেতু
শুক্রবার ● ২৫ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্ররা স্বেচ্ছাশ্রমে মেরামত করলো কাঠের সেতু

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার অষ্টমনিষা সড়কের পৈলানপুর এলাকায় একটি কাঠের সেতু মেরামতের অভাবে এই রাস্তায় চলাচলকারী জনসাধারনের দূর্ভোগ দির্ঘদিনের। এই রাস্তা দিয়ে চলাচলের বাহন ভ্যান গাড়ি, বোরাক গাড়ি, বাইসাইকেল, মোটরসাইকেল সহ ছোট বড় অন্যান্য যান নিয়ে চলাচল করতে মানুষ প্রায়ই দূর্ঘটনার সম্মুখিন হচ্ছেন।

তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এ সেতুর উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। এক সময় বাস ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন চলাচল করলেও এখানকার আগের সেতুটি ধসে পরায় প্রায় দুই বছর যাবৎ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে গুরত্বপূর্ণ এ সড়কটিতে। সারা দিন রাত যে সড়কটি ব্যস্ত থাকতো এখন সে সড়কে খুব বেশি ব্যস্ততা না থাকলেও ছোট ছোট যানবাহনে আশ পাশের প্রায় ১৫ গ্রামের মানুষকে প্রতিদিন স্কুল কলেজ হাট বাজার উপজেলা সদরে যেতে হয় এ সেতুর উপর দিয়েই। প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারা।
কিন্তু সম্প্রতি কাঠের পাটাতন গুলো নষ্ট হয়ে গেলে বেড়ে যায় দূর্ঘটনার মাত্রা। চোখের সামনে প্রায়শই দূর্ঘটনা দেখতে দেখতে দিশেহারা এলাকার মানুষ। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগ, জনপ্রতিনিধিরা যখন নিশ্চুপ তখন সেতুটি অন্তত চলাচলের উপযোগি করার দায়িত্ব কাঁধে তুলে নেয় এলাকার কয়েকজন ছাত্র। ২৪-২৫ জানুয়ারী বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ধরে সেতুটি আপাতত চলাচলের কিছুটা উপযোগি করে তারা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র রুবেল, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র রানা, নারায়নগঞ্জের তুলারাম কলেজের ছাত্র রনি, চাটমোহর ডিগ্রী কলেজের ছাত্র মোন্নাফ ও আলামিন, উত্তরসেনগ্রাম উচ্চবিদ্যালয়ের ছাত্র শান্ত পাঁচশত টাকার বাঁশ রশি লোহা কিনে স্বেচ্ছাশ্রমে সেতুটি মেরামত করেন। এদের সবার বাড়ি পৈলানপুর গ্রামে।
চাটমোহর ডিগ্রী কলেজের ছাত্র মোন্নাফ বলে, প্রায় প্রতিদিনই এখানে দূর্ঘটনা ঘটছে। কাঠের পাটাতন খুবই সরু হওয়ায় কোন রকমে ঝুঁকি নিয়ে চলতে গিয়ে একটু এদিক ওদিক হওয়ায় ঘটছে দূর্ঘটনা। পাশে কোন রেলিংও নাই। পাটাতন খসে পরায় এক পাটাতন থেকে আরেক পাটাতনের দুরত্বও বেড়েছে। সংশ্লিষ্ট দফতর কর্তৃক মেরামতের কোন লক্ষণ দেখছি না। বাধ্য হয়ে আমরাই কোন রকমে জোড়াতালি দিয়ে মেরামত করলাম।
পৈলানপুর গ্রামের মোজাহার হোসেন বলেন, গত দেড়-দুই বছরে দুইবার মেরামত করা হয়েছে কাঠের সেতুটি। মেরামতের কদিন পরই ফের নড়বরে হয়ে যায়। এ রুটে এক সময় বাস ট্রাক চলাচল করলেও এখন অষ্টমনিষা যেতে এসব যানবাহনকে পাশর্^বর্তী ভাঙ্গুড়া উপজেলা সদর হয়ে অন্তত দশ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। তিনি অতি দ্রুত কাঠের ভাঙ্গা সেতু অপসারণ করে এখানে পাকা সেতু নির্মানের দাবী জানান। এখানে সেতু নির্মাণ এখন এ এলাকার মানুষের প্রাণের দাবীতে পরিণত হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, সত্যি কাঠের সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। এখানে সেতু নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাও বলছি বার বার। এ ব্যাপারে প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে তবেই এখানে পুনরায় পাকা সেতু নির্মাণ সম্ভব।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)