শনিবার ● ২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ বই উত্সবের উদ্বোধন
বিশ্বনাথ বই উত্সবের উদ্বোধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ‘বই উত্সব’র উদ্বোধন হয়েছে৷ শুক্রবার সকালে উপজেলা সদরস্থ ‘বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, ইসলামিক ফাউন্ডেশন’র বই বিতরণের মাধ্যমে ওই উত্সবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক৷
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিৰা কর্মকর্তা চিনত্মাহরণ দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা পঞ্চানন সানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম কছির, সাহাবুদ্দিন, প্রধান শিক্ষক আবদুল আজিজ৷
বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কবির উদ্দিনের সঞ্চালনায়, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছয়ফুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল ইসলামের সঞ্চালনায়, ইসলামিক ফাউন্ডেশন’র ফিল্ড সুপার ভাইজার জামাল উদ্দিনের সভাপতিত্বে বই উত্সব অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র জিল্লুর রহমান ও গীতাপাঠ করেন ছাত্রী প্রথমা ভৌমিক অথৈ৷
সভায় বক্তারা বলেন, এখন আর শিক্ষার্থীদেরকে বই কিনতে হয় না৷ জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বছরের শুরুতেই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ বই তুলে দিচ্ছেন৷ এরফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে৷
এদিকে শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহজিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে বই উত্সব পালিত হয়েছে৷
আপলোড : ১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৫ মিঃ





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা