শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » চলনবিল অঞ্চলে সরিষা চাষীদের মুখে হাসি
প্রথম পাতা » কৃষি » চলনবিল অঞ্চলে সরিষা চাষীদের মুখে হাসি
সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিল অঞ্চলে সরিষা চাষীদের মুখে হাসি

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে চলনবিল অঞ্চলের সরিষা চাষীদের চেখে মুখে এখন হাসির ঝিলিক। ইতি মধ্যেই টরি-৭ জাতের সরিষা উত্তোলন শুরু করেছেন কৃষক। কয়েক দিনের মধ্যে বারী-৯, ১১,১৪ ও ১৫ জাতের সরিষা উত্তোলন শুরু হবে। চলনবিলে প্রায় সব এলাকাতেই কম বেশি সরিষার আবাদ হলেও উত্তরাংশের নিমাইচড়া ও হান্ডিয়াল ইউনিয়নের বিলগুলোর নয়নাভিরাম সরিষা ক্ষেত সবার দৃষ্টি কাড়ছে।
হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের সরিষা চাষী ইয়ার মাহমুদ বলেন, এ বছর ৪ বিঘা জমিতে বারি-১৪ (হলুদ সরিষা), ও ২ বিঘা জমিতে টরি-৭ (মাঘী) সরিষার আবাদ করেছেন তিনি। চাষ বীজ সার কীট নাশক জমি থেকে সরিষা উত্তোলন পর্যন্ত বিঘা প্রতি চার হাজার টাকার মতো খরচ পরছে। গড়ে প্রতি বিঘা জমিতে ৬ মনের মতো সরিষা হতে পারে। বর্তমান স্থানীয় হাট বাজারে কাচা ভেজা নতুন সরিষা ১ হাজার ২শ থেকে ১ হাজার ৩শ টাকা মন দরে বিক্রি হচ্ছে। ৬ বিঘা জমি সরিষা আবাদে তার ২৪ হাজার টাকার মতো খরচ হচ্ছে। এ বছর সরিষা আবাদে ১৯ হাজার টাকার মতো লাভ থাকবে তার।
নিমাইচড়া ইউনিয়নের নিমাইচড়া পশ্চিম পাড়ার সরিষা চাষী রেজাউল করিম বলেন, চলতি মৌসুমে তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন তিনি। জমি চাষ, বীজ, ড্যাপ, ইউরিয়াসহ অন্যান্য সার ও কীট নাশক প্রয়োগ বাবদ এ পর্যন্ত বিঘা প্রতি প্রায় ৪ হাজার টাকা খরচ হয়েছে তার। তিন বিঘা জমিতে সরিষার আবাদে এ পর্যন্ত ১২ হাজার টাকা খরচ হয়েছে তার। বিঘা প্রতি ৭ মন ফলন পাওয়ার আশা করছেন তিনি। সে হিসেবে তিন বিঘা জমি সরিষা চাষ করে প্রায় ১৩ হাজার টাকা লাভ করতে পারবেন তিনি। অন্যান্য সরিষা চাষীরাও বলেন, এ মৌসুমে সরিষা আবাদ করে লাভবান হচ্ছেন তারা। এ লাভের টাকা তাদের বোরো আবাদে সহায়ক ভূমিকা রাখবে।
কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান বলেন, চলতি মৌসুমে চাটমোহরে ৫ হাজার ১শ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জন হয়েছে ৫ হাজার ৬শ ৫০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে চাটমোহরে সরিষা চাষে কৃষকেরা লাভবান হবেন।





আর্কাইভ