বুধবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » শিরোনাম » অবৈধ হকার উচ্ছেদে ব্যর্থ সিসিক মেয়র আরিফ
অবৈধ হকার উচ্ছেদে ব্যর্থ সিসিক মেয়র আরিফ
সিলেট প্রতিনিধি :: সিলেট মহানগরে অবৈধ হকার উচ্ছেদ ঘনঘন অভিযান চালিয়েও হকার মুক্ত করা যায়নি। আজও বহালতবিয়তেই ফুটপাত দখল করে ব্যবসা করছে হকাররা। আদালতের নির্দেশনা এবং সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হকার উচ্ছেদে জিহাদ ঘোষনা কোন কিছুতেই ফুটপাত হকার মুক্ত হয়নি।
নতুন বছরের শুরু থেকেই দিনে এবং রাতে ফুটপাত অবৈধ হকার মুক্ত করতে অভিযান পরিচালনা করে সিসিক। কিন্তু কোন কিছুতেই মহানগরের ফুটপাত হকার মুক্ত হচ্ছেনা। তাই বিরক্তি প্রকাশ করে এক পথযাত্রী বলেন, হকার উচ্ছেদে মেয়র ব্যর্থ হয়েছেন। সিলেটের পথযাত্রীদের চলাচলের পথে বিঘ্ন সৃষ্টিকারী হকার বাণিজ্য নির্মুল করতে নগরপতি ও প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে মনে করেন পথযাত্রীরা।
উল্লেখ্য, শনিবার (২৬ জানুয়ারী) গভীর রাতে হকার উচ্ছেদ অভিযান শুরু করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। পরের দিনে সাঁড়াশি অভিযানে পুরোপুরি বদলে গেলেও রাতে পাল্টে যায় সিলেট নগরের ফুটপাত। আবার সেই আগের চিত্র। যত্রযত্র স্থানে আবারও দোকানপাট, পসরা খুলে বসেন হকাররা। মহানগরীর সুরমা পয়েন্ট, কোর্ট প্রাঙ্গণ, পুলিশ ফাঁড়ি, বন্দর এলাকায় হকারদের অবৈধ দোকানপাট নিয়ে বসে আছেন। যা দিনের ঠিক উল্টো চিত্র দেখা যায় পুরো নগরজুড়ে।
টানা অভিযানে ফুটপাত দিয়ে চলাফেরা করা জনসাধারণ উচ্ছসিত হলেও রাতের নগরে বের হয়ে অসহনীয় ভোগান্তিতে পড়েন তারা। বারবার উচ্ছেদের পরও কেনো এমন হকার দৌরাত্ব তাও ভাবাচ্ছে নগরবাসীকে।
এর আগে সিসিক মেয়র আরিফ জানিয়েছিলেন, আদালতের নির্দেশনা ও সিসিকের নির্দেশ বারবার অমান্য করেহকাররা অবৈধভাবে দখল করে রেখেছে জনসাধরণের চলাচলের ফুটপাতের রাস্তা। যার ফলে কঠোর থেকে কঠোরতর হয় সিটি কর্পোরেশন। যার অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় টানা অভিযান শুরু হয়। তবে এই অভিযান অব্যাহত না রাখলে হকাররা আবারও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলে।





রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা