শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
রাঙামাটি, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » অশ্লীল ভিডিও প্রকাশের জের : শিক্ষিকার শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
প্রথম পাতা » খাগড়াছড়ি » অশ্লীল ভিডিও প্রকাশের জের : শিক্ষিকার শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অশ্লীল ভিডিও প্রকাশের জের : শিক্ষিকার শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

---খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের মুসলিমপাড়া এলাকায় এক সহকারি শিক্ষিকার অপসারণ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার বিকালে বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের অভিভাবক,সমাজ কমিটি ও সর্বস্তরের জনগণে;র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শিক্ষিকার নিজের অশ্লীল ভিডিও এবং ছবি প্রচারের মাধ্যমে সামাজিক পরিবেশ ও মূল্যবোধ নষ্টের অভিযোগ এনে তাঁর বিচার ও চাকুরি থেকে অপসারণের দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুসলিমপাড়া স্থানীয় এলাকাবাসী, মো. সেলিম খান, জানু শিকদার, ইলিয়াছ ও রাবেয়া খাতুন।

বক্তারা প্রশ্ন রেখে বলেন, যে শিক্ষিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিজের অনৈতিক ও অশ্লীল ভিডিও করে প্রকাশ করতে পারে তার কাজ থেকে কমলমতি শিশুরা কি শিক্ষা নিবে। এ সব মানুষ সমাজের অবক্ষয়ের জন্য দায়ী বলেও মন্তব্য করে জনৈকা শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এলাকাবাসীর স্কুল বর্জনসহ কঠোর কর্মসূচি দেয়ার আহবান জানান।
তাঁরা অভিযোগ করেন, চারিত্রিকভাবে হীন মানসিকতার ওই শিক্ষিকা তাঁর সাংবাদিক স্বামী’র প্রভাব দেখিয়ে নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। আবার নিজেকে নৃত্যশিল্পী জাহির করে জেলা শিল্পকলা একাডেমী ও ঝর্ণাধারা’র কচিকাঁচার আসরের কর্মকর্তা হবার অজুহাতে যখন খুশী, তখনই বিদ্যালয় ত্যাগ করেন।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) ফাতেমা মেহের ইয়াসমিন জানান, ঐ শিক্ষিকা বর্তমানে ছুটিতে আছেন। সমস্যাটি তাঁর ব্যক্তিগত ও পারিবারিক কলহজনিত। এত দিন কেউ অভিযোগ করেনি। আজ বুধবার একটি লিখিত অভিযোগ এলাকাবাসীর পক্ষ থেকে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে দেয়া হয়েছে।
এ বিষয়ে ডিপিইও ফাতেমা মেহের ইয়াসমীন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা পেলে সরকারি চাকুরিবিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী অভিযোগপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, আলোচিত ওই সহকারি শিক্ষিকার ভাইরাল হওয়া একটি অশ্লীল ভিডিও’র একটি স্টিল ইমেজ (ছবি) খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি সাংবাদিক নুরুল আজম ফেইসবুক মেসেঞ্জার পেইজ ‘প্রেস’-এ আপলোড করেন। এই ঘটনায় ওই শিক্ষিকা গত ১৪ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার আধা ঘন্টার মধ্যেই পুলিশ কেইউজে সভাপতিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
সে মামলায় এক সপ্তাহ পর জামিন পান সাংবাদিক নেতা নুরুল আজম।
জামিনে মুক্ত হয়ে প্রায় একমাস পর চলতি মাসের ১০ ফেব্রুয়ারি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম ওই শিক্ষিকা এবং তাঁর স্বামী সময় টিভি ও জনকন্ঠ প্রতিনিধি জীতেন বড়ুয়া’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, পর্ণোগ্রাফি, মানহানি ও চাঁদাবাজির অভিযোগে আরো একটি মামলা দায়ের করেন।
সে মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালত আগামী ৩ মার্চের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, ওই শিক্ষিকার অশ্লীল ভিডিও এবং দুই সাংবাদিকের পাল্টাপাল্টি মামলা’র ঘটনাটি খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় ‘টক অব দি টাউন’-এ পরিণত হয়। বহুল আলোচিত এই আইনে দেশে এটিই দ্বিতীয় ও তৃতীয় মামলা।





খাগড়াছড়ি এর আরও খবর

মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই

আর্কাইভ