রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় ব্ররুপেনোরফিন ইঞ্জেকশনসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁয় ব্ররুপেনোরফিন ইঞ্জেকশনসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি :: সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ দেশব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে র্যাব। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে গত ৪ মে ২০১৮ তারিখ হতে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে।
মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নেতৃত্বে গতকাল শনিবার বিকেলে নওগাঁ শহরের কাজীর মোড় উকিল পাড়াস্থ জনৈক সোহেল (৪৫) পিতা-মৃত খলিল উল্লাহ মৃধার মালিকানাধীন বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ১০৬ পিস ব্ররুপেনোরফিন ইঞ্জেকশন, ১ টি মোবাইল সেট, ২টি সীম কার্ড, ১ টি মেমোরী কার্ড উদ্ধার করাসহ মাদক ব্যবসায়ী শহরের কাজীর মোড়ের (উকিলপাড়া) মৃত খলিল উল্লাহ মৃধার ছেলে সোহেল (৪৫), পার-নওগাঁর তেছের সরদারের ছেলে লিটন সরদার (৩৫) ও পার-নওগাঁ হঠাৎপাড়ার কাছির উদ্দিনের ছেলে শুকুর আলী (২৪) কে গ্রেফতার করে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন বলেন আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের অধীনে মামলা দায়ের করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন